শনিবার, জুলাই ১৮, ২০২৬

সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ওয়াশিংটন/বোগোটা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করে তিনি বলেছেন, “আমি কলম্বিয়াতেই আছি। ট্রাম্প চাইলে আমাকে এসে নিয়ে যেতে পারেন।” একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, কোনো সামরিক অভিযান চালানো হলে তার পরিণতি হবে ভয়াবহ।

দুই নেতার মধ্যে চলমান এই বাগযুদ্ধ এখন নজিরবিহীন উত্তেজনায় রূপ নিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের উদ্দেশ্যে চালানো এক মার্কিন অভিযানের দাবি করে সেটিকে ‘সফল’ বলে অভিহিত করেন ট্রাম্প। এর পরপরই পেত্রোর সঙ্গে তার এই প্রকাশ্য দ্বন্দ্ব চরমে পৌঁছে।

ট্রাম্পের হুমকির জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলেন, পর্যাপ্ত গোয়েন্দা তথ্য ছাড়া কোনো আক্রমণ চালানো হলে অসংখ্য শিশুর প্রাণহানি ঘটতে পারে। তিনি সতর্ক করে জানান, এর ফলে দেশজুড়ে হাজার হাজার গেরিলা যোদ্ধা আবার সক্রিয় হয়ে উঠতে পারে, যা গোটা অঞ্চলের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে।

পেত্রোর দাবি, কলম্বিয়ার যে জনগণ তাকে শ্রদ্ধা করে, তাদের নির্বাচিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তারা গর্জে উঠবে এবং প্রতিরোধে ঝাঁপিয়ে পড়বে।

এদিকে হোয়াইট হাউস থেকে কলম্বিয়াকে লক্ষ্য করে কড়া বার্তা দেওয়া হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, কলম্বিয়া বর্তমানে একজন ‘অসুস্থ’ মানুষের শাসনে রয়েছে, যিনি মাদক উৎপাদন এবং যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহায়তা করছেন। কলম্বিয়ায় সামরিক অভিযান চালানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি তার কাছে ‘যৌক্তিক’ মনে হচ্ছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, মনরো ডকট্রিনের আওতায় পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা এবং মাদক পাচার বন্ধ করতে ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর। এর আগে পেত্রো ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প।

তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। পেত্রোর দাবি, তার নির্দেশনাতেই কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মাদক চালান আটক করা সম্ভব হয়েছে।

দুই দেশের শীর্ষ নেতাদের এমন পাল্টাপাল্টি বক্তব্যে লাতিন আমেরিকা ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ