সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, দুই কিশোরসহ নিহত তিন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসব হামলায় দুই শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুকে এক চিকিৎসা সূত্র জানায়, উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের কাছে আল-জাওয়ারা পরিবারের দুই কিশোর—১৪ বছর বয়সি সালমান জাকারিয়া ও ১৫ বছর বয়সি মোহাম্মদ ইউসুফ—ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন। তারা বেইত লাহিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে গিয়েছিল, সেই এলাকাতেই ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।

এর আগে উত্তর গাজার জাবালিয়া শহরের ওল্ড গাজা স্ট্রিট এলাকায় ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হন বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের একটি সূত্র।

অন্যদিকে বেইত লাহিয়ার আল-সালাতিন এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণে কিজান আল-নাজ্জার এলাকায় চালানো হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হন।

শনিবার সকালে মধ্যাঞ্চলীয় খান ইউনিস শহরের কেন্দ্রস্থলে জাসের বিল্ডিং মোড়ে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে গুলি চালানো হলে এক ফিলিস্তিনি ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, জনবহুল এলাকায় সরাসরি ড্রোন থেকে গুলিবর্ষণ করা হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ অভিযানে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৩০০ জনের বেশি মানুষ এবং পুরো গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত এসব হামলায় অন্তত ৪৮১ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ হাজার ৩১৩ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ