বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাজ্যে বিক্ষোভের অধিকার সংকুচিত হচ্ছে: হিউম্যান রাইটস ওয়াচ

পাঠক প্রিয়

মাঠে নেই বাংলাদেশ, তবু টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব

অনলাইন ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে মাঠের খেলায় বাংলাদেশ দলকে দেখা যাবে না। ভারতে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশকে এবারের...

পে-স্কেল গেজেট জারির দাবিতে আন্দোলন: যমুনা অভিমুখে মিছিলে জলকামান নিক্ষেপ

অনলাইন ডেস্ক রাজধানীতে পে-স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিছিলে জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ...

ভোটের দিনে চার ধাপে ভোটের হার পাঠাতে ইসির নির্দেশ

বাসস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন চার ধাপে ভোট প্রদানের শতকরা হার সংগ্রহ ও প্রেরণের নির্দেশ...

রাজধানীর বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে আলুর দাম

অনলাইন ডেস্ক রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও প্রতি কেজিতে ১০...

মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ...

অনলাইন ডেস্ক

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সতর্ক করে বলেছে, যুক্তরাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে বিক্ষোভের অধিকার ‘কঠোরভাবে সীমিত’ করা হয়েছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এ উদ্বেগ জানায়।

সাইলেন্সিং দ্য স্ট্রিটস: দ্য রাইট টু প্রোটেস্ট আন্ডার অ্যাটাক ইন দ্য ইউকে’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, নতুন আইন ও নীতির ফলে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের বেশি করে আটক, তাদের বিরুদ্ধে মামলা এবং কিছু ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হচ্ছে। এমনকি ভবিষ্যৎ কর্মসূচি পরিকল্পনার সভায় অংশ নেওয়ার মতো কার্যক্রমও নজরদারি ও শাস্তির আওতায় পড়ছে।

প্রতিবেদন প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ লন্ডনে একটি বিক্ষোভে আটক হন; পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। বিক্ষোভটি অনুষ্ঠিত হয় নিষিদ্ধ ঘোষিত প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে। যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইনে গ্রুপটি নিষিদ্ধ।

এইচআরডব্লিউ’র গবেষক লিডিয়া গ্যাল বলেন, “যুক্তরাজ্য এমন সব দেশের কৌশল গ্রহণ করছে, যেখানে গণতান্ত্রিক নিরাপত্তা ক্রমেই ক্ষয় হচ্ছে।” সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করে, বর্তমান লেবার সরকার বিক্ষোভের অধিকার নিয়ে ‘উদ্বেগজনক পথে’ এগোচ্ছে এবং অধিকারটি আরও সীমিত করার প্রতিজ্ঞা করছে।

২০২৪ ও ২০২৫ সালের গবেষণার বরাতে প্রতিবেদনে বলা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার কারণে আটক ও অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে কনজারভেটিভ সরকার বিক্ষোভ আইন ব্যাপকভাবে সংশোধন করে। এইচআরডব্লিউ অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকার এখনো ওই আইন বাতিল করেনি।

এইচআরডব্লিউ’র যুক্তরাজ্য পরিচালক ইয়াসমিন আহমেদ বলেন, “আইনশৃঙ্খলা কঠোর দেখানোর চেষ্টায় সরকার এমন পথে হাঁটছে, যা বিস্ময়কর—বিশেষ করে স্টারমার একজন মানবাধিকার আইনজীবী হওয়া সত্ত্বেও।” তিনি সতর্ক করেন, ভবিষ্যতে এসব কঠোর বিধান যে কারোর বিরুদ্ধেই ব্যবহার হতে পারে।

সংগঠনটি সরকারের প্রতি কিছু সীমাবদ্ধতা বাতিল এবং প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এইচআরডব্লিউ’র তথ্যমতে, গত জুলাইয়ে নিষিদ্ধ ঘোষণার পর থেকে গ্রুপটির সমর্থনে অন্তত ২ হাজার ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: এএফপি।

Is this c

সর্বশেষ সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

ঝিনাইদহ প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। বুধবার দুপুরে জেলার ছয়টি উপজেলা পরিষদ চত্বর...

মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ...

অদৃশ্য অপারেশন: সাইবার নেটওয়ার্ক, ভুয়া কনটেন্ট ফ্যাক্টরি ও বট বাহিনীর গোপন তৎপরতা

অনুসন্ধানী বিশেষ প্রতিবেদন প্রথম দৃশ্য: মাঠ নীরব, কিন্তু ডিজিটাল আকাশ উত্তাল নির্বাচনের আগের রাত। মাঠে মাইক নেই, মিছিল নেই, পোস্টার টানার তাড়াহুড়ো নেই। আইন অনুযায়ী প্রচারণা...

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

অনলাইন ডেস্ক ঢাকা, বুধবার: সৈয়দপুর বিমানবন্দরে নগদ অর্থসহ রাজনৈতিক নেতাকে আটকের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও...