মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

মানুষের রক্তে বাড়ছে মশার নির্ভরতা, সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা

পাঠক প্রিয়

মিষ্টি কুমড়া ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে

অনলাইন ডেস্ক  শীতকাল মানেই বাজারে রঙিন, মিষ্টি কুমড়ার উপস্থিতি। স্বাদে মিষ্টি, পুষ্টিতে সমৃদ্ধ এই দেশীয় সবজি শুধু রেসিপি নয়, বরং...

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: গার্মেন্ট খাতে ধাক্কা, রপ্তানি নিয়ে শঙ্কা

ফরিদ আহমেদ চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের ছয় দিনের ধর্মঘট আপাতদৃষ্টিতে একটি শ্রম-প্রশাসন বিরোধের ঘটনা হলেও এর প্রভাব দেশের সামগ্রিক রপ্তানি কাঠামো,...

পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করবে পিসিবি, ভারত ম্যাচ বর্জন প্রত্যাহারের সম্ভাবনা

অনলাইন ডেস্ক ঢাকা, ৭ ফেব্রুয়ারি: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাকিস্তান সরকারের...

যশোর সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র জব্দ

বেনাপোল প্রতিনিধি  যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র ও অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে। শনিবার...

ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে বড় ক্ষতির আশঙ্কা পাকিস্তানের

অনলাইন ডেস্ক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেললে বড় আর্থিক সংকটে পড়তে পারে। আন্তর্জাতিক...

অনলাইন ডেস্ক

মানুষের রক্তের প্রতি মশার আকর্ষণ দিন দিন বাড়ছে—এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায়। বিজ্ঞানীরা বলছেন, বন ধ্বংস ও জীববৈচিত্র্য কমে যাওয়ার ফলেই মশারা ক্রমে মানুষের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে, যা ভবিষ্যতে রোগ সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।

ব্রাজিলের আটলান্টিক অরণ্যে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, অতীতে বিভিন্ন প্রাণীর রক্ত থেকে খাদ্য গ্রহণ করলেও বর্তমানে মশাদের বড় অংশ মানুষের রক্ত শোষণ করছে।

ব্রাজিলের ফেডেরাল বিশ্ববিদ্যালয় ও অলওয়াল্ডো ক্রুজ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই গবেষণা পরিচালনা করেন। আটলান্টিক অরণ্য ব্রাজিল ছাড়াও প্যারাগুয়ে ও আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত এবং এটি বিশ্বজুড়ে জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত একটি অঞ্চল।

গবেষণায় মোট ১ হাজার ৭১৪টি মশা পরীক্ষা করা হয়, যেগুলো ছিল ৫২টি ভিন্ন প্রজাতির। এর মধ্যে ১৪৫টি ছিল স্ত্রী মশা, কারণ একমাত্র স্ত্রী মশাই রক্ত শোষণ করে। এই স্ত্রী মশাদের মধ্যে ২৪টির পেটের রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়।

পরীক্ষার ফলাফলে দেখা যায়, ২৪টি স্ত্রী মশার মধ্যে ১৮টির পেটে পাওয়া গেছে মানুষের রক্ত। বাকি মশাগুলোর পেটে ছিল ইঁদুর, পাখি, অ্যাম্ফিবিয়ান ও কুকুরজাতীয় প্রাণীর রক্ত। এই তথ্য থেকেই স্পষ্ট, বর্তমানে মশার খাদ্য তালিকায় মানুষের রক্তই প্রধান হয়ে উঠছে।

গবেষক সার্জিয়ো মাচাদো জানান, মশার খাদ্য তালিকায় মানুষের রক্তের আধিক্য বাড়ার ফলে মশাবাহিত রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আক্রান্ত রোগীকে কামড়ানোর পর মশা যখন অন্য কাউকে কামড়ায়, তখন সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, মানুষের বসতি স্থাপন ও লাগাতার বন উজাড়ের কারণে আটলান্টিক অরণ্যের আয়তন ভয়াবহভাবে কমে গেছে। এক সময় যে অরণ্য বিস্তৃত ছিল বিশাল এলাকা জুড়ে, বর্তমানে তার মাত্র ৩০ শতাংশ টিকে রয়েছে। ফলে বহু প্রাণী বিলুপ্ত হয়েছে বা সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে।

আগে যেসব প্রাণীর শরীর থেকে মশারা রক্ত শোষণ করত, সেই সুযোগ এখন অনেক কম। তাই বাধ্য হয়েই মশারা মানুষের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে বলে মনে করছেন গবেষকরা।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ডেঙ্গু, জিকা, ম্যালেরিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ

লিসা অভিনয় ও প্রযোজনায়: নেটফ্লিক্সে নতুন রোমান্টিক কমেডি সিনেমা

অনলাইন ডেস্ক সৌন্দর্য, মিউজিক ও অভিনয়ে সমান দক্ষতা প্রদর্শন করছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মেয়েদের গানের দল ব্ল্যাকপিংকের সদস্য লিসা। কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়া টাইমস জানায়,...

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা সংরক্ষণ জরুরি: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক  ঢাকা, রবিবার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ চিরস্থায়ী নয়, কিন্তু মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা নতুন প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন,...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

কুষ্টিয়ায় মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে সামিয়া নিঝুম (২০) নামে কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার...