রবিবার, আগস্ট ৯, ২০২৬

ভেনেজুয়েলায় হামলা ও মাদুরো আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: নিউইয়র্কের মেয়র

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এ ঘটনাকে কার্যত একটি যুদ্ধ ঘোষণার সমতুল্য পদক্ষেপ হিসেবেও আখ্যা দেন।

নববর্ষের প্রথম দিনে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়ার পরপরই এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান মামদানি। নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়, মাদুরো দম্পতিকে আটক করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের সামরিক হস্তক্ষেপ শুধু আন্তর্জাতিক আইন নয়, সংশ্লিষ্ট দেশের দেশীয় আইনও লঙ্ঘন করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে জোহরান মামদানি বলেন, “নগ্নভাবে অন্য একটি দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা কেবল সেই দেশের জনগণের ওপরই প্রভাব ফেলে না, এর প্রভাব সরাসরি নিউইয়র্কবাসীদের জীবনেও পড়ে।”

তিনি আরও উল্লেখ করেন, নিউইয়র্কে বসবাসরত হাজারো ভেনেজুয়েলান অভিবাসী এ ধরনের সামরিক পদক্ষেপে সরাসরি ক্ষতিগ্রস্ত হন। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তাহীনতা এবং মানবিক সংকট অভিবাসী পরিবারগুলোর মানসিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনার প্রতিক্রিয়া ক্রমেই তীব্র হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার সার্বভৌমত্বে এমন সরাসরি সামরিক হস্তক্ষেপ বৈশ্বিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক আইনের শাসন নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ