মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে নিরাপত্তা পরিষদে তীব্র উত্তেজনা, চীন–রাশিয়ার নিন্দা

পাঠক প্রিয়

গর্ভাবস্থায় কাঁচা দুধ পান: লিস্টেরিয়া সংক্রমণে নবজাতকের মৃত্যু, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে গর্ভাবস্থায় কাঁচা (পাস্তুরিত নয়) দুধ পান করার সঙ্গে সম্পর্কিত লিস্টেরিয়া সংক্রমণে এক নবজাতকের মৃত্যুর...

নির্বাচনে সহায়ক পরিবেশ রয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক, রংপুর নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশে নির্বাচনের জন্য পর্যাপ্ত সহায়ক পরিবেশ রয়েছে এবং আসন্ন নির্বাচনে...

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক ঢাকা, মঙ্গলবার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টা...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক...

টাঙ্গাইলে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি  টাঙ্গাইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ...

অনলাইন ডেস্ক

ভোরের নীরবতা ভেঙে সামরিক অভিযানে উত্তাল হয়ে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। যুক্তরাষ্ট্রের ওই অভিযানের রেশ গিয়ে পৌঁছায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। দেশ দুটি একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে মাদুরো দম্পতির অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।

সোমবার নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে ধরনের সামরিক কর্মকাণ্ড চালিয়েছে, তা কোনোভাবেই বৈধ নয়। তার ভাষায়, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধের শামিল। একই বৈঠকে চীনের উপরাষ্ট্রদূত গেং শুয়াং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘গুন্ডামি’ আখ্যা দিয়ে এতে বেইজিংয়ের গভীর উদ্বেগের কথা জানান।

ভেনেজুয়েলার পক্ষ থেকে জানানো হয়, গত শনিবার ভোররাতে কারাকাসে অভিযান চালিয়ে মার্কিন সেনারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। পরে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও সন্ত্রাসবাদের অভিযোগ আনে। সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে তাদের বিচার শুরু হয়। শুনানিতে মাদুরো দম্পতি সব অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেন। আদালতে মাদুরো বলেন, তিনি এখনো ভেনেজুয়েলার সাংবিধানিক প্রেসিডেন্ট।

এই ঘটনার পর ভেনেজুয়েলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানায়। পরিষদের সদস্য দেশ কলম্বিয়া সেই আহ্বান উত্থাপন করে। বৈঠকের শুরুতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রোজমেরি ডিকার্লো মহাসচিব আন্তোনিও গুতেরেসের লিখিত বক্তব্য পাঠ করে শোনান। এতে গুতেরেস রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানানোর ওপর জোর দেন। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার বর্তমান অস্থিরতা এবং এর সম্ভাব্য আঞ্চলিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ নিরাপত্তা পরিষদে বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা বা সে দেশের জনগণের সঙ্গে যুদ্ধে জড়ায়নি। তার দাবি, বৈধ অভিযোগের ভিত্তিতে আইনসম্মত অভিযানের মাধ্যমেই মাদুরোকে আটক করা হয়েছে।

বৈঠকে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলে বলেন, মার্কিন হামলায় দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছে। তার মতে, এটি একটি বেআইনি সশস্ত্র আক্রমণ ও অপহরণ, যার কোনো আইনি ভিত্তি নেই এবং যা জাতিসংঘ সনদের মূল নীতির সম্পূর্ণ পরিপন্থী।

ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই অভিযান লাতিন আমেরিকায় নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে এবং বড় শক্তিগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ