বুধবার, জুন ৩, ২০২৬

বরিশাল জেলা বিএনপি নেতার পদত্যাগ

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল: বঞ্চনা ও লাঞ্ছনার অভিযোগ তুলে বিএনপি থেকে পদত্যাগ করেছেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য এবং বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান। একই সঙ্গে নিজের ফেসবুক আইডিতে পদত্যাগপত্রের বিষয়টি প্রকাশ করেন।

তবে এ বিষয়ে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, “এখনও পর্যন্ত তার কোনো পদত্যাগপত্র হাতে পাইনি। তবে ফেসবুকে বিষয়টি দেখেছি। পদত্যাগপত্র পেলে বিস্তারিত জানাতে পারবো।”

পদত্যাগপত্রে গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার উল্লেখ করেন, দীর্ঘ চার দশক ধরে তিনি সুনাম ও নিষ্ঠার সঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করে আসছেন। এই দীর্ঘ সময়ে বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি মামলা, হামলা, কারাবরণসহ নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। অথচ বর্তমানে নিজ দলেই তিনি লাঞ্ছিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন—এমন অভিযোগ তুলে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, আত্মসম্মান ও রাজনৈতিক মূল্যবোধ রক্ষার জন্যই এ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

এদিকে তার পদত্যাগের খবরে বানারীপাড়া ও দক্ষিণ বরিশালের বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই একজন ত্যাগী ও পরীক্ষিত নেতার পদত্যাগকে দলের জন্য ক্ষতি হিসেবে দেখছেন।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ