বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে : বদিউল আলম

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : দেশের সর্বোচ্চ আদালতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান পুনরুজ্জীবিত করার রায়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার।

বৃহস্পতিবার রায়ের পর সুপ্রিমকোর্ট চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, “এ রায় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে এবং নির্বাচনের পরিবেশকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করার সুযোগ করে দেবে।”

বদিউল আলম মজুমদার বলেন, তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের রায়ের ফলে দেশের নির্বাচনী ব্যবস্থা কার্যত নির্বাসিত হয়েছিল, যার প্রভাবে পরবর্তী তিনটি নির্বাচন বিতর্কের মুখে পড়ে। তার মতে, আজকের রায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ খুলে দেবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, রায়ের আলোকে ভবিষ্যতে জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে এবং দেশের রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত হবে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ