রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান ও হামাসকে সতর্ক, গাজায় শান্তিচুক্তি নিয়েও আলোচনা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ফ্লোরিডা, ২৯ ডিসেম্বর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও হামাসকে সতর্ক করেছেন। ইরান যদি পুনরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালু করে, তাহলে যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলার জন্য প্রস্তুত থাকতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, গাজায় হামাস যদি নিরস্ত্র না হয়, তার ভয়াবহ পরিণতি হবে।

সোমবার ফ্লোরিডার মার-এ-লাগোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি আশা করি তারা অস্ত্র কার্যক্রম পুনরায় শুরু করছে না। যদি করে, আমরা জানি কোথায় এগোচ্ছে এবং কী করছে।” তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবার ৩৭ ঘণ্টার পথ অতিক্রম করে বি–২ বোমারু বিমানে হামলা করতে চায় না।

বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি অগ্রগতি, ইরান ও হিজবুল্লাহকে নিয়েও ইসরায়েলের উদ্বেগ। ইরান জুনে ১২ দিনের যুদ্ধের পর সম্প্রতি দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। নেতানিয়াহু জানান, ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাত চায় না, তবে পরিস্থিতি সম্পর্কে সতর্ক।

গাজা যুদ্ধবিরতি ও পরবর্তী পরিকল্পনা:
ট্রাম্প জানান, অক্টোবরের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনের বিষয় রয়েছে। তবে হামাস ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলায় অগ্রগতি নেই। ট্রাম্প বলেন, “হামাস যদি নিরস্ত্র না হয়, ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।”

পরবর্তী ধাপে ইসরায়েলের প্রত্যাহার, হামাসের অস্ত্র ত্যাগ এবং শাসন ভূমিকা পরিত্যাগের পরিকল্পনা রয়েছে। তবে এই ধাপের আগে শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিতে হবে। সীমান্ত খোলার বিষয়টি এখনো মিসরের সঙ্গে চূড়ান্ত হয়নি।

তুরস্ক ও সিরিয়ার বিষয়:
ট্রাম্প বৈঠকে তুর্কি শান্তিরক্ষী মোতায়েনের সম্ভাবনাও আলোচনায় আনবেন। নেতানিয়াহু বলেন, সিরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সীমান্ত নিশ্চিত করতে ইসরায়েল আগ্রহী। ট্রাম্প আশা প্রকাশ করেন, ইসরায়েল নতুন সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল–শারার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারবে।

অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাল্টা হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ