শনিবার, জুলাই ১৮, ২০২৬

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রথম সরাসরি সাক্ষাতে তিনি এ পদক তুলে দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প মাচাদোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের এক চমৎকার নিদর্শন।”

সাক্ষাতের পর মাচাদো একে ভেনেজুয়েলাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন। হোয়াইট হাউস থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখা যায়। পরে সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিতে পেরে তিনি গর্বিত।

এর আগে মাচাদো বলেছিলেন, তিনি নোবেল শান্তি পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। তবে নোবেল কমিটি স্পষ্ট করে জানায়, নোবেল শান্তি পুরস্কার বাতিল, ভাগ বা হস্তান্তরযোগ্য নয়। নোবেল পিস সেন্টারের পক্ষ থেকেও বলা হয়, পদকের মালিক পরিবর্তন হলেও পুরস্কার বিজয়ীর উপাধি অপরিবর্তিত থাকে।

ওয়াশিংটন সফরের অংশ হিসেবে মাচাদো মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন। তার লক্ষ্য ছিল ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানানো।

এদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে। প্রথম চালানে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের তেল বিক্রি হয়েছে বলে এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন। তবে তেলের ক্রেতা বা ক্রেতাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন—এমনটাই বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ