শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক ও একটি সরকারি ভবনে আগুন ধরে যায়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দেশটির ফায়ার সার্ভিস।

কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার কিছুক্ষণ আগে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। পরে প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে ধ্বংস করে দেয়।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাংক এবং পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে ড্রোন হামলার ফলে সেখানে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই স্থানের আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপন করতে সক্ষম হন।

হামলায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাব এখন ক্রমশ উপসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপরই পাল্টা হামলা শুরু করে ইরান।

এর জেরে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনাও সেই উত্তেজনারই অংশ বলে ধারণা করা হচ্ছে।

পর্যবেক্ষকদের আশঙ্কা, এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

সূত্র: আল–জাজিরা, মিডল ইস্ট আই

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ