সোমবার, অক্টোবর ১২, ২০২৬

ঈদুল ফিতরে ‘কেয়ামত থেকে কেয়ামত’

পাঠক প্রিয়

১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। ব্যাপক আলোচিত ও ব্যবসাসফল এই ছবিতে একই সঙ্গে অভিষেক হয়েছিল প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহ এবং ‘প্রিয়দর্শিণী’ খ্যাত নায়িকা মৌসুমীর। এরপর অসময়ে অমর নায়ক সালমান শাহ পরপারে পাড়ি জমালেও মৌসুমী এখনও দাঁপিয়ে বেড়ান চলচ্চিত্র জগত।

নতুন খবর হচ্ছে, ২৭ বছর আগের সেই হিট সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ প্রচারিত হতে চলেছে আসছে ঈদুল ফিতরে। ঈদ উপলক্ষে নাগরিক টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় বিশেষ আকর্ষণ হিসেবে দেখানো হবে ছবিটি। অর্থাৎ এবারের ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ৬টায় চমক হিসেবে নাগরিক টেলিভিশন প্রচার করবে সালমান শাহ ও মৌসুমী জুটির দর্শকপ্রিয় ‘কেয়ামত থেকে কেয়ামত’।

এর আগে ঈদের দিন বিকাল তিনটায় নাগরিকের পর্দায় অপু বিশ্বাস ও ববিকে নিয়ে হাজির হবেন ঢালিউড কিং শাকিব খান। বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমার মাধ্যমে পর্দায় আসবেন তারা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, উজ্জ্বল, রেবেকা রউফ, আহমেদ শরীফ প্রমুখ। এছাড়া একাধিক নতুন সিনেমা প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেলটি।

টেলিভিশনটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘বিশেষ দিবসে আমরা দর্শকদের চাহিদা মাথায় রেখে বিশেষ আয়োজন করে থাকি। এবারের ঈদেও দর্শকদের জন্য চমকপ্রদ এবং আকর্ষণীয় সব আয়োজন থাকছে। দর্শকদের ভিন্ন কিছু উপহার দেয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আশা করি, দর্শক নিরাশ হবেন না।’

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ