বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

ইন্দোনেশিয়ার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাডো শহরের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন প্রবীণ নিবাসী নিহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতের এই ঘটনায় আরও তিনজন গুরুতর দগ্ধ হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের বেশিরভাগই ‘ওয়ের্ধা দামাই’ নামের ওই বৃদ্ধনিবাসের বাসিন্দা ছিলেন। মানাডো শহরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থার প্রধান জিমু রোটিনসুলু জানান, স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে প্রবীণদের অনেকেই আগুনে মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।

রোটিনসুলু আরও জানান, নিহতদের অধিকাংশের মরদেহ ভবনের ভেতর থেকেই উদ্ধার করা হয়েছে। সন্ধ্যার সময় আগুনের সূত্রপাত হওয়ায় তখন বেশিরভাগ প্রবীণ নিজ নিজ কক্ষে বিশ্রামে ছিলেন। বার্ধক্যজনিত দুর্বলতার কারণে অনেকের পক্ষেই দ্রুত ঘর থেকে বের হওয়া সম্ভব হয়নি।

উদ্ধার অভিযানে মোট ১২ জন প্রবীণকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আহত তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিতে প্রচারিত ফুটেজে দেখা যায়, বৃদ্ধাশ্রমের ভবনটি দাউ দাউ করে জ্বলছে এবং স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে প্রবীণদের উদ্ধার করার চেষ্টা করছেন।

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ভবন ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই সমালোচিত। চলতি মাসের শুরুতেই রাজধানী জাকার্তার একটি সাততলা অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জনের মৃত্যু হয়।

এর রেশ কাটতে না কাটতেই সুলাওয়েসির এই দুর্ঘটনা দেশটির জননিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে এনেছে। কর্তৃপক্ষ এখনো আগুনের সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সরকারি পর্যায়ে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ