মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

আমরা কি সত্যিই মুসলমান?

পাঠক প্রিয়

গণসংযোগের সময় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, আহত ১০

অনলাইন ডেস্ক মাদারীপুরের সদর উপজেলার কালিরবাজার এলাকায় মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের গণসংযোগের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত...

আলেমরা মানুষের ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করছে : সুফি সাগর সামস্

আজকের বিশ্ব যখন বিজ্ঞান, প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তির খোঁজে প্রতিনিয়ত ব্যস্ত, তখন দক্ষিণ এশিয়ার বিশেষত বাংলাদেশে এক শ্রেণির ধর্মীয়...

পোস্টাল ভোটে প্রবাসীদের অংশগ্রহণে নতুন রেকর্ড, ভোট দিয়েছেন সাড়ে চার লাখের বেশি

অনলাইন ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ‘পোস্টাল...

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২৩ জন আহত

অনলাইন ডেস্ক ঢাকা, ৬ ফেব্রুয়ারি – শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির সময়...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা)...
সোহানা খান
আজ পৃথিবীর প্রায় দুইশত কোটি মানুষ মুসলমান পরিচয়ে বেঁচে থাকলেও, প্রশ্ন উঠছে—এই মুসলমানরা কি সেই ইসলাম ধারণ করে আছে, যা রাসূলুল্লাহ (সাঃ) প্রচার করেছিলেন? এক আল্লাহ, এক কুরআন, এক রাসূল, এক কিবলা—তা সত্ত্বেও কেন মুসলমানরা শত শত ফেরকা, মাযহাব, উপদলে বিভক্ত? কেন ইসলাম হয়ে উঠেছে রক্ত, ক্ষমতা, রাষ্ট্র ও বিভাজনের হাতিয়ার? কোথায় হারিয়ে গেল সেই হৃদয়-নির্ভর দীনের মৌলিক চেতনা?
রাসূলের ইসলাম: হৃদয়ের মুক্তি, আত্মার বিপ্লব !
মক্কার ধূলিধূসর সমাজে যখন রাসূলুল্লাহ (সাঃ) “লা ইলাহা ইল্লাল্লাহ” ঘোষণা করলেন, তা ছিল শুধু ধর্মীয় ঘোষণা নয়—এক বিপ্লবী আহ্বান। এটি ছিল:
• বংশগত শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে প্রতিবাদ,
• দাসপ্রথার বিরুদ্ধে মানবমুক্তির ঘোষণা,
• নারীর জন্য মর্যাদা ও অধিকারের প্রতিশ্রুতি,
• এবং সর্বোপরি—আল্লাহর সঙ্গে সরাসরি, নিঃস্বার্থ, প্রেমময় সংযোগের একটি আত্মিক পথ।
এই ইসলাম ছিল জীবনের গভীর অন্তঃস্থলে পরিবর্তন আনার ধর্ম—যেখানে মানুষের হৃদয় হয়ে উঠত আল্লাহর আরশের প্রতিচ্ছবি। কুরআনের ভাষা ছিল মুক্তির, করুণার, আত্মদর্শনের।
রাসূলের ইন্তিকালের পর ইসলাম দ্রুত একটি রাজনৈতিক রাষ্ট্রীয় কাঠামোতে পরিণত হয়। প্রথম চার খলিফার শাসনে কিছুটা ন্যায়পরায়ণতা বজায় থাকলেও, উমাইয়া খিলাফতের সূচনায় ইসলামের উপর রাজনীতির পায়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। সেখানে ইসলাম আর শুধু ন্যায় ও মুক্তির দীন নয়, বরং ক্ষমতা রক্ষার বৈধতা দেয়ার এক উপায় হয়ে দাঁড়ায়।
ইয়াজিদের উত্থান সেই ইতিহাসের একটি কালো অধ্যায়। তিনি রাসূলেরই নাতি ইমাম হোসাইন (রা.)-কে কারবালার প্রান্তরে হত্যা করে “রাজনীতির ইসলাম”-এর জন্ম দেন। সেই দিন থেকে সত্যের মুখ বন্ধ হয়, সিংহাসনের মুখে ফতোয়া উচ্চারিত হতে থাকে।
কারবালায় ২২,০০০ সৈন্য ছিল ইয়াজিদের পক্ষে—সবাই মুসলমান। তাদের অর্ধেক ছিল হাফেজ, মুফতি, ফকীহ, মুয়াজ্জিন। তারা নামাজ জানত, কুরআন জানত, ফতোয়া দিতে পারত। অথচ তারা দাঁড়িয়েছিল একজন নিঃস্ব, নিরস্ত্র শহীদের বিরুদ্ধে, যিনি ছিলেন নবীজীর দৌহিত্র, সত্যের প্রতীক।
তারা পদ-পদবির লোভে, ক্ষমতার ভয়ে, কিংবা অন্ধ আনুগত্যে সত্যকে হত্যা করেছিল। এটাই ছিল আত্মিক ইসলামের প্রথম শাহাদত।
উমাইয়া, আব্বাসি, ফাতেমীয়, ওসমানি, মুঘল—সব খিলাফতের যুগে ইসলাম ছিল রাজসভার অলংকার। ফতোয়া ছিল শাসকের অনুগামী। ইসলাম ব্যবহার করা হতো যুদ্ধ, কর আদায়, এবং প্রজাদের আনুগত্য নিশ্চিত করতে।
এই সময়ে জন্ম নেয় আরেকটি নীরব ধারা—সুফিবাদ। যেখানে ইসলাম ফিরল হৃদয়ের ভিতরে, অন্তরের দরবেশের ভাষায় সুফিরা বললেন:
“রাজনীতি আল্লাহর পথে নয়, প্রেমের মাধ্যমে পৌঁছো হৃদয়ের দরজায়।”
কিন্তু সেই প্রেমনির্ভর ইসলাম বারবার রাষ্ট্র ও ধর্মব্যবসায়ীদের দ্বারা নিপীড়িত হয়েছে।
বিশ্বযুদ্ধের পর সৌদি রাজতন্ত্র যখন ক্ষমতায় আসে, তারা ইসলামের নতুন সংস্করণ তৈরি করে—ওহাবি-সালাফি মতবাদ।
এটা ছিল:
১) শিরক ও বিদআতের নামে হৃদয়ের ইসলাম ধ্বংসের চেষ্টা,
২) কাবা ও হজ্বকে রাজস্বের উৎসে পরিণত করা,
৩) ইসলামকে আমেরিকার রাজনীতির ছায়া বানিয়ে রাখা।
আজ হজ্বের টাকা যায় আমেরিকার অস্ত্র কেনায়, সুন্নি-মুসলমানদের দিয়ে যুদ্ধ করানো হয় শিয়া-মুসলমানদের বিরুদ্ধে, আর কুরআন মুখস্থ হয়—কিন্তু হৃদয়ে ঢোকে না।
আজ শিশুরা কুরআন মুখস্থ করে, অর্থ বোঝে না। মাদ্রাসা থেকে বের হয় ফতোয়াবাজ, প্রেমবিমুখ বক্তা। ইসলামি বক্তৃতা আজ এক ব্যবসা—যেখানে দরকার বড় মঞ্চ, ক্যামেরা, স্পন্সর।
হৃদয়ের দীনের বদলে তৈরি হয়েছে শব্দের ইসলাম।
আমরা এখন দ্বীনের নামে লড়ি—কিন্তু দীনকে বাঁচাই না। আমরা সুন্নি, শিয়া, দেওবন্দি, আহলে হাদিস, সালাফি—সব পরিচয় লালন করি, কিন্তু “মুহাম্মদী” পরিচয় হারিয়ে ফেলেছি।
আসল ইসলাম এখন কোনো রাষ্ট্রে নেই, কোনো মুফতির মুখে নেই, কোনো ফতোয়ায় নেই। আসল ইসলাম আছে কিছু দরবেশের মনে, কিছু প্রেমিকের কান্নায়, কিছু একাকী যাত্রার আলোর রেখায়। আমরা যদি সত্যিই রাসূলের ইসলাম খুঁজি, তবে সেটি খুঁজে পাব—
• ভাঙা মসজিদের নিঃশব্দ দরজায়,
• প্রেমিক সুফির অন্তর্জগতে,
• কারবালার বালুকায় রক্তাক্ত এক শহীদের দু’আয়।
তুমি কার দলে ?
হোসাইনের ?
না কি ইয়াজিদের.?

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে সামিয়া নিঝুম (২০) নামে কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার...

সাত সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠন

অনলাইন ডেস্ক রাজধানীর সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রোববার আইন, বিচার ও সংসদ...

প্রতিদিন দুইটি পেস্তা, স্বাস্থ্য ও সুন্দরের জন্য গোপন শক্তি

অনলাইন ডেস্ক  মিষ্টি খেতে ভালো লাগলেও এখন থেকে পেস্তা শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্য রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। দৈনন্দিন খাদ্যতালিকায় মাত্র দুইটি পেস্তা যুক্ত...

বিমানের জ্বালানি বাঁচাতে নতুন প্রযুক্তি আবিস্কার করল নাসা

অনলাইন ডেস্ক মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিমানের জ্বালানি সাশ্রয়ে নতুন একটি উন্নত প্রযুক্তি উদ্ভাবন করেছে। সংস্থাটি জানিয়েছে, এই প্রযুক্তি ভবিষ্যতে দ্রুতগতির বিমানেও ব্যবহার করা...