বুধবার, জুন ২৪, ২০২৬

আদালতের আদেশ কার্যকর করতে এক লক্ষ টাকা ঘুষ গ্রহণ!

পাঠক প্রিয়

গুগল-মেটাসহ টেক জায়ান্টদের বিরুদ্ধে মামলার অনুমতি পেলেন প্রীতি জিনতা

শোবিজ ডেস্ক মুম্বাই: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার এবং ব্যক্তিত্বের অধিকার (Personality Rights) সুরক্ষার প্রশ্নে গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

পল্টনে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ডিএমপির মিডিয়া...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

নেপাল, আমেরিকান সামোয়া ও সেনেগালে ভিশন পণ্যের রপ্তানি শুরু

অনলাইন ডেস্ক ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ-এর সহযোগী প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড নতুন তিনটি দেশে ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি)...
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত লন্ডন প্রবাসীর এক বাড়ি নিয়ে আদালতের আদেশ কার্যকরে ভয়াবহ জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। এ জালিয়াতির সাথে সরাসরি জড়িত স্বয়ং আদালতেরই লোকজন। আদালতে চলমান মামলার মূল নথিতে টেম্পারিংয়ের অভিযোগ পাওয়া গেছে। আদালতের আদেশ কার্যক্রর করতে গিয়ে ভাড়াটিয়ার কাছ থেকে এক লক্ষ টাকার ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত বর্তমানে লন্ডন প্রবসী ব্যবসায়ী ম্যাজিক কম্পিউটারের স্বত্ত্বাধিকারী মো. মনজুর হোসেন ধানমন্ডি আবাসিক এলাকার পুরাতন ভবন নং- ১১৪/বি-১, নতুন ভবন নং- ৩৪/এ, সডক নং-৫ এর রুপায়ন ক্রাউন ইম্পেরিয়াল নামক ভবনের ১ম তলার ফ্ল্যাট নং-বি-১ এর দুটি পার্কিংসহ ২৯৭২ বর্গফুটের ফ্ল্যাটটির মালিক যার বাজার মূল্য কমপক্ষে ৭ কোটি টাকা\ তিনি ফ্ল্যাটটি শাহজালাল ইসলামী ব্যাংকের বনানী শাখায় মর্টগেজ রেখে এক কোটি ২৬ লাখ ৮২ হাজার ৩শ ৬৩ টাকা লোন নেন তিনি। যা বেড়ে সুদসহ হয় এক কোটি ৭০ লাখ ৪১ হাজার ৫শ ৫৫ টাকা ৩১ পয়সা। এর বিপরীতে মনজুর হোসেন নিয়মিত ব্যাংকের লোন পরিশোধও করতে থাকেন। কিন্তু ২০১৩ ও ২০১৪ খ্রিষ্টাব্দে অগ্নিকান্ডে দুদফা ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি লোন পরিশোধ করতে ব্যর্থ হন। বিষয়টি তিনি ব্যাংককে লিখিতভাবে জানান। একপর্যায়ে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হন ও পরিবার নিয়ে লন্ডনে চলে যান। বিদেশে গিয়েও তিনি ব্যাংকের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। নিয়মিত লোন পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে। মনজুর হোসেন ফ্ল্যাটটি ভাড়া দিতে ২০১৭ এর জুনে নোটিশ দেন। শাহজালাল ইসলামী ব্যাংকের বনানী শাখার তৎকালীন ভাইস চেয়ারম্যান মো. গোলাম কুদ্দুস নিজের পরিচয় গোপন করে স্ত্রীকে দিয়ে মাসিক ৫০ হাজার টাকায় ফ্ল্যাটটি ভাড়া নেন। এরইমধ্যে ২০১৯ খ্রিষ্টাব্দের ৩ ফেবব্রুয়ারি, ঢাকার ২ নম্বর অর্থঋণ আদালত ব্যাংকের পক্ষে অর্থঋণ আদালত আইনের ৩৩ (৭) ধারানুযায়ী ব্যাংকের পক্ষে সার্টিফিকেট ইস্যু করে। পরবর্তীতে মামলাটি ঢাকার ৬ নং অর্থঋণ আদালতে বদলী হয়। যা অর্থজারী মামলা নং-৪৭০/২০২৫) হিসেবে বিচারাধীন আছে। বিগত ১৫/১০/২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালত ফ্ল্যাটচির জন্য দখলী পরোয়ানা ইস্যু করে। উক্ত দখলী পরোয়ানা আগামী ৫ নভেম্বর দাখিলের জন্য দিন ধার্য্য করা হয়। আগামী ১০ নভেম্বর দখলী পরোয়ানা তামিল অন্তে ফেরতের জন্য দিন ধার্য্য করা হয়।

ইতিমধ্যে ব্যবসায়ী মঞ্জুর হোসেন অর্থঋণ আদালতের আদেশ চ্যালেঞ্জ করে ২৩ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেন যা শুনানীর জন্য অপেক্ষমান আছে। জানা গেছে, আদালতের বিচারিক কার্যক্রম শেষ হওয়ার আগেই গুলশানের জনৈক ব্যবসায়ী সাজেদা কোল্ড স্টোরেজ (পিডিটি) এলটিডির মোঃ নেওয়াজ আহমেদের কাছে আড়াই কোটি টাকায় ফ্ল্যাটটি বিক্রির চুক্তি করে শাহজালাল ইসলামী ব্যাংকের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা। এরপেছনে কলকাঠি নাড়েন শাহাজালাল ইসলামী ব্যাংক, কর্পোরেট হেড অফিসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিগত ১৫/১০/২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতের আদেশের পর থেকেই জাল-জালিয়াতির আশ্রয় নেয় শাহজালাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ও ভবিষ্যৎ খরিদদার মোঃ নেওয়াজ আহমেদে। এজন্য আদাালতের জারিকারক ও সংশ্লিষ্ট অফিসারদের ম্যানেজ করে। দখলী পরোয়ানা আগামী ৫ নভেম্বর দাখিলের জন্য দিন ধার্য্য করা হলেও ২৩ অক্টোবর দখলী পরোয়ানা কার্যক্রর করতে ফ্ল্যাটটিতে যান ঢাকা জেলা জজ আদালতের জারিকারক মো: ইয়াসিন, কামরুজ্জামান, কামরুল ইসলাম , গুলশানের জনৈক ব্যবসায়ী সাজেদা কোল্ড স্টোরেজ (পিডিটি) এলটিডি মোঃ নেওয়াজ আহমেদ, তাার সহযোগী বাবলু মো: আলিম উদ্দিন, শাহজালাল ইসলামী ব্যাংকের বনানী শাখার কর্মকর্তা আহসান হাবিবসহ ২৫ থেকে ৩০ জন। তারা ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পুলিশের সহায়তা চান।

আদালতের আদেশ না থাকায় ওসি কোন পুলিশ দেননি। তারা নিজেরাই ফ্ল্যাটটিতে যান দখলী পরোয়ানা কার্যক্রর করতে। এসময় ফ্ল্যাটটিতে অবস্থান করছিলেন ফ্ল্যাটটির মূল মালিক মঞ্জুর হোসেনের ভাড়াটিয়া এস. এ. কবির নোটনের স্ত্রী রুমানা কবির, শিশু সন্তান , ৭৫ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত শাহেলা পারভীনসহ অন্যরা। আদালতের আদেশে মালিকানা বদল হয়েছে ও তা কর্যক্রর করতে দরজা খুলতে বলেন। দরজা খোলার সাথে সাখেই ২৫/৩০ জন লোক ফ্ল্যাটে প্রবেশ করেই তালা পরিবর্তন করে ফেলেন ও ভাড়াটিয়ার জিনিসপত্র নামাতে শুরু করেন। স্ত্রীর ফোন পেয়ে ভাড়াটিয়া এস. এ. কবির নোটন দ্রæত বাসায় ফেরেন ও আদালতের আদেশ দেখতে চান। তারা কোন আদেশ না দেখিয়ে নানা ধরণের হুমকি দেন। মুহূর্তের মধ্যেই বাসার সমস্ত মালামাল নামিয়ে তাদেরকে বাসা থেকে বের করে দেন। ভাড়াটিয়া এস. এ. কবির নোটন ক্যান্সার আক্রান্ত শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মহাবিপদে পড়ে যান। এরপর যা ঘটে তা আরো ভয়াবহ। আদালতের আদেশ কার্যক্রর করতে যাওয়া লোকজন এস. এ. কবির নোটনকে বাসায় থাকতে দিবেন ও নতুন মালিকের সাখে চুক্তি করিয়ে দেয়ার আশ^াস দিয়ে তার কাছ থেকে এক লক্ষ টাকা ঘুষ নেন। কিন্তু কোন প্রকার চুক্তি বা বাসায় থাকার ব্যবস্থাও করেন নি টাকাও ফেরত দেননি। তার সাখে প্রতারণা করা হয়েছে বিষয়টি বুঝতে পেরে তিনি ২৭ অক্টোবর ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় রাজধানী গুলশানের জনৈক মোঃ নেওয়াজ আহমেদ, তার কর্মচারী মোঃ বাবলু, মোঃ আলিম উদ্দিন, শাহজালাল ইসলামী ব্যাংকের কর্পোরেট হেড অফিসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ তারিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন আদালত। ২৯ অক্টোবর ভাড়াটিয়া পরিবারের লোকজন নিয়ে বাসায় গেলে বহিরাগতরা চলে যায় ও তিনি বাসায় অবস্থান করেন। ২৯ অক্টোবর পুনরায় গুলশানের জনৈক মোঃ নেওয়াজ আহমেদ ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ফ্ল্যাটটি দখল নিতে যান। কিন্তু পুলিশ থাকায় তা পারেননি।

এদিকে ওইদিন রাত সোয়া সাতটার দিকে ঢাকা জেলা জজ আদালতের জারিকারক মো: ইয়াসিন, কামরুজ্জামান, কামরুল ইসলাম আবার ফ্ল্যাটটিতে যান ও ২৩ অক্টোবর দখলী পরোয়ানা কার্যক্ররের পক্ষে যুক্তি তুলে ধরনে। ভাড়াটিয়া এস. এ. কবির নোটনের আইনজীবীরা এসময় জারিকারকদের কাছে রাতে ফ্ল্যাটটিতে আসার বিষয়ে আদালতের আদেশ দেখাতে বললে তারা তা দেখাতে পারেননি। আদালতের আদেশ ছাড়া কেন এসেছেন জানতে চাইলে তারা একপর্যায়ে বলেন ঢাকা জজকোর্টের নেজারত বিভাগের নায়েব নাজির রাজু খান তাদেরকে পাঠিয়েছেন। তবে রাজু খান বিষয়টি অস্বীকার করেছেন। ৩০ অক্টোবর ব্যবসায়ী মঞ্জর হোসেনের আইনজীবীরা ঢাকার ৬ নং অর্থঋণ আদালতে অভিযোগ জানাতে যান। কিন্তু বিচারক ছুটিতে না থাকায় লিখিত অভিযোগ জানাতে পারেননি। তবে মৌখিকভাবে অভিযোগ করেছেন। একইসাথে নেজারত বিভাগের নাজির মতিউর রহমানকে বিষয়টি জানিয়েছেন। নেজারত বিভাগের নাজর মতিউর রহমান প্রবাসী মঞ্জুর হোসেনের আইনজীবীদের অভিযোগের প্রেক্ষিতে মামলার মূল নথিতে দেখেন ভিন্ন হাতের লেখা যা পরবর্তীতে লেখা হয়েছে। আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ নভেম্বরের আগে দখলী পরোয়ানা দাখিলের জন্য ধার্য্য রয়েছে। দখলী পরোয়ানা তামিলের জন্য ওইদিন সকাল ৯ ঘটিকায় ঢাকা জেলা জজ আদালতের নেজারত বিভাগের সামনে সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন এবং নালিশী ভূমিতে সরেজমিনে গমন করবেন। এরআগে আইনত যাওয়ার সৃযোগ নেই। লন্ডন প্রবাসী ব্যবসায়ী মঞ্জুর হোসেন বলেন, ব্যাংক নিজে আমার সাথে প্রতারণা করেছে।

ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি অল্পদিন নিয়মিত লোন পরিশোধ করতে পারিনি। এরপর বারবার যোগাযোগ করেছি। লিখিত আবেদন করেছি। আমি ব্যাংকের কাছে ৩৩ লক্ষ টাকা পাই। ব্যাংকটির লোন গ্রহণ করতে কোন আগ্রহ নেই। তাদের মূল উদ্দেশ্য আমার ফ্ল্যাট দখল করে অবৈধ বাণিজ্য করা। তারা মামলা করেছে আদালতে। আদালতের আদেশ পর্যন্ত মানছে না। তার আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার রিট করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ