বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

আইএসডি’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ভাষা বৈচিত্র্যে বিশেষ গুরুত্বারোপ

পাঠক প্রিয়

বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে গিতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন এমন বীর শহিদদের স্মরণে প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। মাতৃভাষার জন্য এমন আত্মত্যাগ মানুষের ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। ভাষা-শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মাতৃভাষার গুরুত্ব স্মরণ করতে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) সম্প্রতি ৯টি ভাষায় এক বিশেষ অধিবেশনের আয়োজন করে। ভাষা বৈচিত্র্যর প্রতীক এ আয়োজনটি আইএসডি ক্যাম্পাসের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়।  

ইউনেস্কোর (ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মূল লক্ষ্যের সাথে সংগতিপূর্ণ এ অধিবেশনে মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সুরক্ষার প্রতি গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি, ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তীর মাধ্যমে এ বছর মাতৃভাষার প্রচার ও প্রসারের পাশাপাশি ভাষা বৈচিত্র্য সংরক্ষণে আমাদের সম্মিলিত প্রচেষ্টা ২৫ বছরের মাইলফলক অতিক্রম করল।

শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও ভাষার বৈচিত্র্য উদযাপনে আইএসডি’র অধিবেশন অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বাংলাদেশ, নিউজিল্যান্ড, ফিজি, উজবেকিস্তান, জাপান, চীন, ফ্রান্স ও মালয়েশিয়ার মতো বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর গ্রেড ১০ ও ১২-এর দুজন শিক্ষার্থী একুশে ফেব্রুয়ারির ইতিহাস সবার সামনে তুলে ধরে।

প্রাইমারি ও সেকেন্ডারি ইয়ার্সের শিক্ষার্থীদের পাশাপাশি, শিক্ষকরাও স্কুলের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শিক্ষকদের নেতৃত্বে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি পরিবেশিত হয়। এরপর, প্রাইমারি ইয়ার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা স্প্যানিশ ও জাপানি ভাষায় ‘হ্যালো’ গানটি পরিবেশন করে, ফ্রেঞ্চ কবিতা ‘করেসপন্ডেন্সেস’ আবৃত্তি করে, মান্দারিন ভাষায় ‘জেসমিন ফ্লাওয়ার’ গান পরিবেশন করে এবং ‘হোয়াট মেইকস ইউ বিউটিফুল’ গানে নৃত্য পরিবেশন করে।

একইসাথে, সেকেন্ডারি ইয়ার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা দেশাত্ববোধক বাংলা গান ‘সুর্যোদয়ে তুমি’ পরিবেশন করে, ‘এসো বলি বাংলাকে’ গানে নৃত্য পরিবেশন করে, ‘ওরা আমার মুখের ভাষা’ নামে একটি মিউজিক্যাল ড্রামা উপস্থাপন করে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ৩৫ নাম্বার কবিতা বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ডাচ, হিন্দি, পর্তুগিজ, কোরিয়ান, রুশ ও সিংহলি ভাষায় আবৃত্তি করে।

এ উপলক্ষে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’র ডিরেক্টর স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, “বাংলাভাষার জন্য বীর শহিদদের আত্মত্যাগ মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বকে তুলে ধরে। অনেক ভাষা ধীরে ধীরে হারিয়ে যাওয়ার কারণে ভাষাগত বৈচিত্র্য ক্রমাগত হুমকির মুখে পড়ছে। তাই, আমরা ৯টি ভাষায় ঐতিহাসিক এই দিবসটি উদযাপন করতে পেরে অত্যন্ত গর্বিত; একইসাথে, মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখতে পেরে উচ্ছ্বসিত।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ