বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

বাংলাদেশ ন্যাপ, গণতন্ত্রী পার্টি, জাগপা, সমঅধিকার পার্টি ১টি করে প্রার্থী দিয়েছে

পাঠক প্রিয়

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সিইসির সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক

অনলাইন ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধান...

নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই, ৩৭টি ঝুঁকিপূর্ণ, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন...

পোস্টাল ব্যালট ফল নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ইসির সতর্কবার্তা

অনলাইন ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্যের বিষয়ে সতর্কবার্তা জারি...

শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, আহত অন্তত ৩০

অনলাইন ডেস্ক রাজধানীর শাহবাগ মোড়ের পাশে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শুক্রবার বিকেলে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের...

যশোর সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র জব্দ

বেনাপোল প্রতিনিধি  যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র ও অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে। শনিবার...

অনলাইন ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধন ও সময়, অর্থনৈতিক সীমাবদ্ধতা ও জোটগত রাজনৈতিক বাস্তবতার কারণে চারটি ছোট রাজনৈতিক দল মাত্র একজন করে প্রার্থী দিয়েছেন। এই দলগুলো হলো: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), গণতন্ত্রী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও সদ্য নিবন্ধন পাওয়া বাংলাদেশ সমঅধিকার পার্টি।

বাংলাদেশ সমঅধিকার পার্টি সম্প্রতি নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে তারা এবার মাত্র একজন প্রার্থী মনোনয়ন জমা দিতে পেরেছেন। দলটির চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন নিজেও নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট দেরিতে মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। দলের একমাত্র প্রার্থী সুব্রত মণ্ডল খুলনা-১ আসনে লড়ছেন।

সুশান্ত চন্দ্র বর্মন বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার ১২ দিন পর আমরা নিবন্ধনের সনদ হাতে পেয়েছি। প্রায় ২৬ জন প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, তবে শেষ দিনে সময়সীমা অতিক্রম হওয়ায় তা সম্ভব হয়নি।”

বাংলাদেশ ন্যাপও শুধুমাত্র একটি আসনে প্রার্থী দিয়েছে। দলটির মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণে চেয়ারম্যান জেবেল রহমান গানি নীলফামারী-১ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাগপা এককভাবে নয়, ১০ দলীয় জোটের অংশ হিসেবে নির্বাচন করছে। দলটির সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান জানান, হার্ট সার্জারির কারণে সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন মনোনয়ন দিতে পারেননি।

গণতন্ত্রী পার্টি থেকেও কিশোরগঞ্জ-৩ আসনে মাত্র একজন প্রার্থী দিলোয়ার হোসাইন ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, “আমরা ছোট দল, আর এ বিষয় দল প্রধানই ব্যাখ্যা দিতে পারবেন।”

নির্বাচন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জেসমিন তুলি মন্তব্য করেছেন, “ছোট দলগুলোর বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্ক নেই। তাই তারা সীমিত কিছু আসনে মনোযোগ দিতে পারে। এ ধরনের প্রবণতা পূর্বেও দেখা গেছে।”

সর্বশেষ সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

জনপ্রিয় সংবাদ

নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১১ ফেব্রুয়ারি)...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

ভোটের আড়ালে আরেক যুদ্ধ: প্রভাব, ক্ষমতা, অঘোষিত নেটওয়ার্ক ও নিয়ন্ত্রণের অদৃশ্য রাজনীতি

সুফি সাগর সামস্   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে—সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা শক্তিশালী, প্রযুক্তি প্রস্তুত, ভোট উৎসবমুখর হবে। কিন্তু মাঠপর্যায়ের...

তুলসীপাতার অসাধারণ গুণে কিডনি, সর্দি-কাশি ও হজমশক্তি সুস্থ রাখা সম্ভব বিষয়বস্তু:

অনলাইন ডেস্ক তুলসী, সবুজ গুল্মজাতীয় উদ্ভিদ, স্বাস্থ্য রক্ষায় এক প্রাচীন ও কার্যকরী উপাদান। তুলসীপাতার রস বা চা প্রতিদিন এক গ্লাস পান করলে কিডনিতে পাথর হওয়ার...