মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন আইসিবিআইএসডি-২০২৬ শুরু

পাঠক প্রিয়

দুই দিনে ট্রাফিক আইনে ১৫৬১ মামলা, ডিএমপির অভিযান অব্যাহত

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে গত দুই দিনে মোট ১ হাজার ৫৬১টি...

৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ, কর্মবিরতি

অনলাইন ডেস্ক রাজধানীতে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের এক দফা দাবিতে সমাবেশ...

নির্বাচনে সংঘাত সহিংসতা বাড়ছেই

বিডিরিপোর্টস২৪ ডেস্ক জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মুন্সিগঞ্জ সদর আসন ও গোপালগঞ্জ-২ আসনে পৃথক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা...

নির্বাচনে বিজয়ী হলে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বিএনপির

অনলাইন ডেস্ক ঢাকা, ৬ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার...

জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি রফতানি বাধা কমাবে, কর্মসংস্থানে আসবে নতুন সুযোগ: বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) ভবিষ্যতে পণ্য রফতানির সম্ভাব্য বাধা...

রাবি প্রতিনিধি 

রাজশাহী: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিবিআইএসডি-২০২৬)” বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শুরু হয়েছে।

সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাকিব আনজুম চত্বরে বৃক্ষরোপণ ও বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান অতিথি, অতিথি বক্তা, আয়োজক কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা উদ্বোধনী বক্তৃতায় বলেন, “বরেন্দ্র বিশ্ববিদ্যালয় গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইসিবিআইএসডি-২০২৬-এর মতো আন্তর্জাতিক সম্মেলন গবেষণা কার্যক্রমকে বৈশ্বিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

প্রধান অতিথি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ড. আমজাদ হোসেন বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে টেকসই উন্নয়ন, প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয় অত্যন্ত জরুরি। এই সম্মেলনের মাধ্যমে উপস্থাপিত গবেষণা ভবিষ্যৎ ব্যবসা নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।”

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট-এর ডিপুটি ডিন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) প্রফেসর ড. নরহায়াতি রাফিদা আবদুল রহিম। কী-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেছেন থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. বাবলু কুমার ধর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ. বি. এম. মো. আজিজুল ইসলাম।

আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাকিলা ইয়াসমিনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ. কে. এম. গোলাম রাব্বানী মণ্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের চেয়ার এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে ৩০১টি গবেষণা সারসংক্ষেপ এবং ২০৫টি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ জমা পড়ে, যার মধ্যে ১৬৬টি প্রবন্ধ উপস্থাপনের জন্য নিবন্ধিত হয়েছে। সম্মেলনে গ্রিন ফাইন্যান্স, ডিজিটাল রূপান্তর, জলবায়ু সহনশীলতা, কর্পোরেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও আইওটি বিষয়ক গবেষণা ও আলোচনা হচ্ছে।

বিশ্বের ৯টি দেশের ৫৫৩ জন গবেষক ও লেখক এবং ৮০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যা সম্মেলনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও গবেষণার গভীরতা তুলে ধরছে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ