শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি কৃষকদের জন্য কৃষিঋণ সুবিধা বৃদ্ধি এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতিও দেন তিনি।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘদিন পর ঠাকুরগাঁও সফরের অনুভূতি প্রকাশ করে তারেক রহমান বলেন, একসময় তিনি প্রতি বছর শীত মৌসুমে এ অঞ্চলে এসে শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করতেন। তবে দীর্ঘ সময় দেশে না থাকতে পারার জন্য তিনি স্বৈরাচার সরকারকে দায়ী করেন। তিনি বলেন, এখন দেশ গঠনের সময় এসেছে এবং আগামী নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি।

নারীদের উন্নয়নে দলের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। তবে এখনো নারীদের পুরোপুরি আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা হবে বলে জানান তিনি।

কৃষকদের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রত্যেক কৃষককে একটি করে বিশেষ কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা সহজে কৃষিঋণ, সারসহ অন্যান্য সরকারি সুবিধা পাবেন। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের ক্ষুদ্র ঋণ পরিশোধে সরকার উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, কৃষিভিত্তিক এ অঞ্চলে নতুন কৃষি-প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। পঞ্চগড়ের বন্ধ চিনিকল পুনরায় চালু করা হবে এবং কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। এছাড়া উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

বেকার যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে, যাতে দেশে ও বিদেশে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা যায়।

রাজনৈতিক সম্প্রীতির আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনকে ঘিরে কাদা ছোড়াছুড়ি নয়, বরং উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে চায় বিএনপি। তিনি বলেন, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের ঐক্য দেখেছে এবং ভবিষ্যতেও সেই সম্প্রীতি বজায় রাখতে চায়।

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ