বুধবার, জুন ৩, ২০২৬

তারেক রহমান রাজশাহী যাচ্ছেন দুপুর ১২টায়

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী সফরে যাচ্ছেন। দুপুর ১২টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

এই সফরের অংশ হিসেবে তারেক রহমান রাজশাহী ছাড়াও নওগাঁ ও বগুড়ায় পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। নির্বাচনী জনসভাকে ঘিরে রাজশাহীসহ আশপাশের এলাকায় চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। দলটির নেতারা দাবি করছেন, তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে সর্বকালের সর্ববৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ—এই তিন জেলা সমন্বয়ে আয়োজিত জনসভা ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর আবারও তিনি রাজশাহীতে আসছেন।

জনসভা মঞ্চ থেকেই রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান। বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহীর বিএনপি নেতারা জানান, সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা একাধিক দফায় জনসভাস্থল ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন।

রাজশাহী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, “তারেক রহমান রাজশাহীসহ উত্তরবঙ্গের মানুষের জন্য গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসবেন। তার বক্তব্য দেশের মানুষকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।”

কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে জনসভায় বক্তব্য রাখার পর তিনি বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে রাত ৮টার দিকে আরেকটি জনসভায় যোগ দেবেন। রাতে তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনী এলাকা চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ