বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

টানা পাঁচ মাস কমছে রপ্তানি আয়, পোশাক খাতে গভীর মন্দা

পাঠক প্রিয়

পাগলাপন্থী আন্দোলন: করিম শাহ ও টিপু শাহের নেতৃত্বে শেরপুরের বিদ্রোহ

সুফি সাগর সামস্ ফকির সন্নাসি বিদ্রোহের প্রেক্ষাপটে শেরপুর অঞ্চলে ১৮শ শতকে পাগলাপন্থী আন্দোলন লক্ষ্যণীয় প্রভাব ফেলেছিল। এই আন্দোলনের প্রবর্তক করিম...

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ, তেল চুক্তিতে নতুন উত্তেজনা

অনলাইন ডেস্ক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করার পর এবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর ওপর চাপ বাড়িয়েছে...

ঢাকা-৭ তারেক এ আদেল মনোনয়ন প্রত্যাহার করতে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৩ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী...

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলারের তেল রফতানি করবে ভেনেজুয়েলা

অনলাইন ডেস্ক ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ তেলের রফতানি চুক্তিতে সম্মত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এর আওতায়...

মতভেদের ঊর্ধ্বে উঠে সহাবস্থানের আহ্বান সালাহউদ্দিন আহমদের

কক্সবাজার প্রতিনিধি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবাই যেন মতভেদের ঊর্ধ্বে উঠে সামাজিকভাবে পারস্পরিক ভাই, বন্ধু ও...

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভোক্তাচাহিদা দুর্বল থাকা এবং ইউরোপের প্রচলিত বাজারগুলোতে চীন ও ভারতের সঙ্গে প্রতিযোগিতা তীব্র হওয়ায় বাংলাদেশের রপ্তানি আয় টানা পাঁচ মাস ধরে নিম্নমুখী ধারায় রয়েছে। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে বড় ধরনের মন্দা দেখা দিয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের ডিসেম্বর মাসে দেশের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৪.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে রপ্তানি আয় ছিল ৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। এর আগের মাস নভেম্বরেও রপ্তানি আয় কমেছিল ৫ দশমিক ৫৪ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়ে মোট রপ্তানি আয় হয়েছে প্রায় ২৪ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১৯ শতাংশ কম।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। কিন্তু এই খাতেই সবচেয়ে বড় ধাক্কা লেগেছে। শুধু ডিসেম্বর মাসেই পোশাক রপ্তানি ১৪ শতাংশের বেশি কমেছে, যা সামগ্রিক রপ্তানি আয় হ্রাসের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।

খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাজারে ক্রেতাদের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি চীন ও ভারতের তুলনামূলক কম দামে পণ্য সরবরাহের কারণে বাংলাদেশি রপ্তানিকারকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। ফলে কার্যাদেশ (অর্ডার) উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিশেষ করে ছোট ও মাঝারি আকারের পোশাক কারখানাগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে। অর্ডার সংকোচনের কারণে অনেক কারখানায় উৎপাদন সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। একই সঙ্গে মুনাফা মার্জিন কমে যাওয়ায় শ্রমিক মজুরি, ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ এবং দৈনন্দিন পরিচালন ব্যয় মেটানো ক্রমেই কঠিন হয়ে উঠছে।

ব্যবসায়ীরা মনে করছেন, বৈশ্বিক বাজারে চাহিদা না বাড়লে এবং নতুন বাজার অনুসন্ধান ও নীতিগত সহায়তা না মিললে রপ্তানি খাতে এই মন্দা আরও দীর্ঘায়িত হতে পারে।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক  স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা চালিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি...

ভারতের শাক্সগাম অঞ্চল দাবি করল চীন

অনলাইন ডেস্ক ভারতের অরুণাচল প্রদেশের পর এবার কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। বেইজিংয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পত্তি ক্রোক ও জব্দের আদেশ

অনলাইন ভার্সন ঢাকার একটি আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন।...

ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা, আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকালে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন...

রাষ্ট্রকে নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক কাঠামোয় রূপান্তর করতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

অনলাইন ডেস্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয়...

জনপ্রিয় সংবাদ

তেহরানে বিশাল গণসমাবেশ, মার্কিন-জায়নবাদী অপরাধীদের কঠোর শাস্তি দাবি

অনলাইন ডেস্ক তেহরান, ১২ জানুয়ারি (প্রেস টিভি) – ইরানের রাজধানী তেহরানে সোমবার বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ অংশ নিয়ে সম্প্রতি দেশজুড়ে সংঘটিত...

নেক্সট বাংলাদেশ আন্তর্জাতিক ‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন

কর্পোরেট ডেস্ক নেক্সট বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে। এর সাথে একই সঙ্গে নেক্সটের গ্লোবাল শাখা নেক্সট শ্রীলঙ্কা ও...

ইরানে সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান ট্রাম্পের

অনলাইন ডেস্ক ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক...

তিন জেলায় শৈত্যপ্রবাহ, বাড়তে পারে শীত ও কুয়াশা

অনলাইন ডেস্ক দেশের পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪...