শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪.৬ শতাংশে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, আগামী ২০২৬-২৭ অর্থবছরে এই প্রবৃদ্ধি আরও বাড়তে পারে এবং তা ৬.১ শতাংশে পৌঁছাতে পারে।

বুধবার (১৪ জানুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’-এর জানুয়ারি সংস্করণে বাংলাদেশের অর্থনীতির এই পূর্বাভাস তুলে ধরা হয়।

বিশ্বব্যাংক বলছে, মানুষের ভোগব্যয় ধীরে ধীরে বাড়ছে এবং মূল্যস্ফীতির চাপ কিছুটা কমে আসায় অর্থনীতিতে গতি ফিরতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে রাজনৈতিক অনিশ্চয়তা হ্রাস পাবে। এর ফলে নতুন সরকার প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার বাস্তবায়নের সুযোগ পাবে, যা শিল্প খাতকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। এসব ইতিবাচক প্রত্যাশার ভিত্তিতেই ভবিষ্যৎ প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে সংস্থাটি।

তবে প্রতিবেদনে সম্ভাবনার পাশাপাশি কিছু ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। বর্তমানে দেশে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি থাকায় তা নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি গ্রহণ করা হয়েছে। এর ফলে ঋণের প্রবাহ কমে গেছে, যা ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বাধা সৃষ্টি করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। যদিও সরকারি ব্যয় ও বিনিয়োগ বাড়ানো গেলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে মনে করছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধির তুলনামূলক চিত্রও তুলে ধরা হয়েছে। চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি হতে পারে ভুটানে, যার হার ৭.৩ শতাংশ। এরপর রয়েছে ভারত (৬.৫ শতাংশ), বাংলাদেশ (৪.৬ শতাংশ), মালদ্বীপ (৩.৯ শতাংশ), শ্রীলঙ্কা (৩.৫ শতাংশ) এবং নেপাল (২.১ শতাংশ)। তবে পাকিস্তান ও আফগানিস্তানের জন্য কোনো প্রবৃদ্ধি পূর্বাভাস দেয়নি বিশ্বব্যাংক।

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) সাময়িক জিডিপি হিসাব প্রকাশ করেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, এই সময়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৪.৫ শতাংশ।

উল্লেখ্য, এর আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল মাত্র ২.৫৮ শতাংশ, যা থেকে চলতি অর্থবছরে অর্থনীতিতে কিছুটা পুনরুদ্ধারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ