মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হলে ইউরোপকে ‘কঠোর পরিণতি’র হুঁশিয়ারি ইরানের

পাঠক প্রিয়

পোলিং এজেন্টদের কড়া নির্দেশনা: ‘প্রত্যেকে এক একজন তারেক রহমান’

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম দলীয় পোলিং এজেন্টদের ভোটগ্রহণ ও ভোট গণনা...

বাংলাদেশ নির্বাচন সামনে রেখে নিজ নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক ঢাকা, ৫ ফেব্রুয়ারি: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশটিতে অবস্থানরত ও ভ্রমণকারী নিজ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য।...

হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ

বাসস ঢাকা, ৯ ফেব্রুয়ারি – হাইকোর্টের দুই বিচারপতি পদত্যাগ করেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন,...

জামায়াত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল সম্ভব নয়: ইসি

অনলাইন ডেস্ক জামায়াতের এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। আগামী...

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন বিতর্ক: ভারত ম্যাচ বয়কট পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার

অনলাইন ডেস্ক আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০...

আন্তর্জাতিক ডেস্ক

তেহরান, ৩০ জানুয়ারি: ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)–কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্তের জবাবে ইউরোপীয় দেশগুলোকে ‘কঠোর পরিণতি’ ভোগের হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুক্রবার দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই এ সতর্কবার্তা দেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে এজেই বলেন, “ইউরোপীয়দের এই শত্রুতামূলক পদক্ষেপ—যেখানে তারা বিপ্লবী গার্ডসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে—এর অবশ্যই জবাব দেওয়া হবে। তারা তাদের এই বোকামির পরিণতি ভোগ করবে।” তবে কী ধরনের প্রতিক্রিয়া জানানো হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইরানের আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস।

ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে তেহরান সরাসরি রাজনৈতিক ও নিরাপত্তাগত উসকানি হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে, আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা হলে ইরান ও ইউরোপের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হতে পারে। পাশাপাশি পরমাণু চুক্তিসহ বিভিন্ন চলমান ও সম্ভাব্য আলোচনাও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সামরিক উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না বলে তিনি আশাবাদী।

ট্রাম্প বলেন, “আমার প্রথম মেয়াদেই আমি মার্কিন সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তুলেছিলাম। এখন আমাদের একটি বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ ইরানের দিকে এগোচ্ছে। আশা করি, সেটি ব্যবহার করতে হবে না।”

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত, ইরানের পাল্টা হুঁশিয়ারি এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ