বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

টানা নবম বারের মতো সিআইপি হলেন দিলীপ কুমার আগরওয়ালা

পাঠক প্রিয়

ধানের শীষ ও জামায়াত প্রার্থীরা সকালেই শুরু করলেন ভোটদান, মোংলা-রামপালে ভোটারদের ভিড়

মোংলা প্রতিনিধি বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সকালেই শীর্ষ প্রার্থীরা তাদের ভোট দেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়...

যমুনা এলাকায় বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে পুলিশ, গুলি করেনি : ডিএমপি

বাসস ঢাকা: যমুনা ও আশপাশের এলাকায় শুক্রবার বিকালে অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কোন ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার...

এনআরবিসি ব্যাংক ৭.০৫ কোটি টাকা হস্তান্তর করেছে স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানিতে

কর্পোরেট ডেস্ক ঢাকা, ৫ ফেব্রুয়ারি: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গঠিত ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’-তে এনআরবিসি ব্যাংক ৭ কোটি ৫...

উৎসবমুখর পরিবেশে নওগাঁর ছয় আসনে ভোটগ্রহণ চলছে

নওগাঁ প্রতিনিধি উৎসবমুখর পরিবেশে নওগাঁ জেলার ছয়টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু...

নগদ–ন্যাশনাল ব্যাংকের নতুন চুক্তি: মোবাইল ওয়ালেটে সরাসরি রেমিট্যান্স সুবিধা

অনলাইন ডেস্ক ঢাকা, প্রবাসীদের পাঠানো অর্থ দেশে দ্রুত ও সহজে পৌঁছে দিতে নতুন সেবা চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফিন্যানশিয়াল...

রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে  কার্ড পেয়েছেন ১৮৪ জন ব্যবসায়ী  । তাদের মধ্যে ১৪০ জনকে সিআইপি (রপ্তানি) এবং ৪৪ ব্যবসায়ী নেতাকে সিআইপি (ট্রেড) সম্মানে ভূষিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দেশের সুনামধন্য জুয়েলারী ব্র্যান্ড ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।  তিনি  সিআইপি ২০২২ (ট্রেড) শ্রেণিতে নির্বাচিত আজ সিআইপি কার্ড পেয়েছেন ।

বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকার ওয়াটার গার্ডেনে  ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মন্ত্রণালয়ের সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।

দিলীপ কুমার আগরওয়ালা এ নিয়ে টানা নবম বারের মতো সিআইপি নির্বাচিত হলেন।  ব্যবসায়ীর পাশাপাশি দিলীপ কুমার আগরওয়ালা একাধারে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক, বাংলাদেশ ডায়মন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আত্মসামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

উল্লেখ্য :  সিআইপিদের সুযোগ সুবিধার বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইপি (রপ্তানি) নীতিমালা অনুযায়ী তাদের নির্বাচিত করেছে সরকার। আগামী এক বছরের জন্য নির্বাচিত সিআইপিরা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পাস ও গাড়ির স্টিকার পাবেন। এ ছাড়া জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসাসংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার ও বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। সিআইপিরা তাদের স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের জন্য ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে।

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন প্রধান উপদেষ্টা, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার...

কোনো পাতানো নির্বাচন হচ্ছে না, সারা দেশে সুষ্ঠু ভোট চলছে : সিইসি

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না এবং এ দেশে...

ভোট দিলেনবিএনপি প্রার্থী শেখ রবিউল

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটের দিনটি দেশের বিভিন্ন...

নিশ্চয়ই। এখানে আপনার জন্য অনলাইন পোর্টালে পোস্ট করার উপযোগী একটি সংবাদ খসড়া দিলাম: শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার খুলনা-২ কেন্দ্রে ভোট প্রদান

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনা-২ আসনের সোনাডাঙ্গা নবীনগর এলাকার শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার বৃহস্পতিবার বানরগাতি সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। সরকারি নথি অনুযায়ী তার...

তারেক রহমান গুলশান মডেল হাইস্কুলে ভোট প্রদান করেছেন

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে...

জনপ্রিয় সংবাদ

নবীউল্লাহ নবী ভোট দেওয়ার পর বিপুল জয়ের প্রত্যাশা প্রকাশ

অনলাইন প্রতিবেদক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বিপুল ভোটে জয়ের প্রত্যাশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে...

ভোটকেন্দ্রে পুলিশের পোশাকে গোপন ক্যামেরা, ড্রোনে নজরদারি—ইসির সতর্কবার্তা

বাসস  আজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে...

শারীরিক প্রতিবন্ধী ষাটোর্ধ্ব কাদির মিয়ার নজিরবাহী ভোটদান

নিজস্ব প্রতিবেদক  ঢাকা, ১১ ফেব্রুয়ারি: রাজধানীর সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দৃষ্টান্ত স্থাপন করলেন কাওলা গ্রামের শারীরিক প্রতিবন্ধী ষাটোর্ধ্ব কাদির মিয়া। বৃহস্পতিবার সকাল ৯টায়...

নির্বাচনই নির্ধারণ করবে দেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি দীর্ঘ প্রতীক্ষা ও নানা চড়াই-উতরাই পেরিয়ে শুরু হওয়া চলমান নির্বাচন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল...