শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

২ কোটি টাকার ভ্যাকসিন বাজারে আসছে: মর্ডানা

পাঠক প্রিয়

চলতি বছরই পরীক্ষামূলক করোনা ভ্যাকসিনের ২ কোটি ডোজ বাজারে আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না। এছাড়া ২০২১ সালের মধ্যে ৫০ কোটি থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির লক্ষ্য রেখেছে তারা। শুক্রবার মডার্নার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ লাখের বেশি মানুষ। এতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ছাড়িয়ে গেছে। করোনায় ইতোমধ্যে মারা গেছেন সাড়ে ৯ লাখের বেশি। তবে সুস্থও হয়েছেন সোয়া দুই কোটির উপরে। যুক্তরাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আসছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রে দুটি কোম্পানি থেকে সাড়ে তিন কোটি থেকে চার কোটি ডোজ টিকা ব্যবহারের জন্য অনুমোদন পেতে পারে।

মডার্নার পক্ষ থেকে জরুরি অনুমোদন পাওয়ার জন্য প্রচেষ্টার কথা বলা হচ্ছে। তাদের টিকা যদি কমপক্ষে ৭০ শতাংশ কার্যকর হয়, তবে উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের ওপর জরুরি ভিত্তিতে প্রয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে মডার্নার প্রধান নির্বাহী স্টেফান ব্যানসেল বলেন, তাদের টিকা কার্যকর কিনা, এর ফলাফল নভেম্বরের মধ্যেই জানা যাবে। হয়তো অক্টোবরেই জানা যেতে পারে।

করোনা প্রতিরোধে টিকা তৈরির দৌড়ে এখন বিশ্বের বড় বড় জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান। কার্যকর টিকা পেতে তৃতীয় ধাপ বা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় পৌঁছে গেছে কয়েকটি প্রতিষ্ঠান। চূড়ান্ত পরীক্ষায় থাকা নয়টি প্রতিষ্ঠানের মধ্যে সবার আগে রয়েছে যুক্তরাষ্ট্রের জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না।

বাংলাদেশ সময় শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭ লাখ ৩০ হাজার ৬৩৪, মারা গেছেন ৯ লাখ ৫৭ হাজার ১৫০ জন। অবস্থা আশঙ্কাজনক ৬১ হাজার ৪৬২, সুস্থ হয়েছেন ২ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৮৪৫ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ১০২, মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬৫ জনের।

বিশ্ব তালিকায় শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৩৩৫, একই সময়ে মারা গেছেন ৯৫৮ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত ৬৯ লাখ ২৫ হাজার ৯৩১, মারা গেছেন ২ লাখ ৩ হাজার ১৭১ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৭৮৯, একই সময়ে মারা গেছেন ১ হাজার ২২১ জন। দেশটিতে রোগীর সংখ্যা ৫৩ লাখ ১২ হাজার ৫৪৩, মৃত্যু হয়েছে ৮৫ হাজার ৬৫০ জনের। বিশ্বে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯৯৫ নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৮২৬ জন। দেশটিতে রোগীর সংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৪৮৬, মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ৮৩১ জন। চতুর্থ স্থানে রাশিয়ায় রোগীর সংখ্যা ১০ লাখ ৯৭ হাজার ২৫১, মারা গেছেন ১৯ হাজার ৩৩৯ জন।

যুক্তরাজ্যে আসছে করোনার দ্বিতীয় ঢেউ -জনসন : যুক্তরাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আসছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, আমি কয়েক সপ্তাহ ধরে যে কথা বলে আসছি তা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা এখন দেখছি দ্বিতীয় দফার করোনা সংক্রমণের ঢেউ। আমরা এটা দেখতে পাচ্ছি ফ্রান্স, স্পেন এবং ইউরোপজুড়ে। আমি এ নিয়ে ভীত, শঙ্কিত। অনিবার্যভাবে আমরাও এ অবস্থার দিকে যাচ্ছি। সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সিজ (স্যেজ) জানিয়েছে, যুক্তরাজ্যে প্রতিদিন ২ থকে ৭ শতাংশ হারে করোনা সংক্রমণ বাড়ছে। এ গতি আরও দ্রুত হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সুত্র:  যুগান্তর।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ