শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ভোটে বাইডেন ২২৩, ট্রাম্প ২১৪: মার্কিন গণমাধ্যম

পাঠক প্রিয়

আমানতকারীদের সুরক্ষায় ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস

অনলাইন ডেস্ক আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘আমানত সুরক্ষা বিল,...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

সংসদে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

অনলাইন ডেস্ক জাতীয় সংসদে পাস হয়েছে “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬”। শুক্রবার (বিকাল সাড়ে...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে...

হোয়াইট হাউসের ক্ষমতার লড়াইয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন জোর লড়াই করে যাচ্ছেন। মঙ্গলবার নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফল আসতেও শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো ইতিমধ্যে নির্বাচনের ফল ঘিরে পূর্বাভাস দিতে শুরু করেছে।

পূর্বাভাস অনুযায়ী, ট্রাম্পের রিপাবলিকান পার্টি ২৩ টি অঙ্গরাজ্যে জিতেছে। এর মধ্যে রয়েছে ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেনটাকি, মিজৌরি, ওকলাহোমা, টেনেসি প্রভৃতি। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প সব কটিতে জিতেছিলেন।বাইডেন এখন পর্যন্ত ১৮টি অঙ্গরাজ্য দখল করতে পেরেছেন, যার মধ্যে নিজের অঙ্গরাজ্য ডেলওয়ার রয়েছে। তাঁর জন্য বড় পুরস্কার, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রেরে রাজধানী ওয়াশিংটন, কানেটিকাট। বাইডেন যেসব রাজ্যে জিততে যাচ্ছেন, সেগুল ২০১৬ সালে হিলারি ক্লিনটন জিতেছিলেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, ইলেক্টোরাল ভোটের হিসাবে বাইডেন পাচ্ছেন ২২৩ ও ট্রাম্প ২১৪। কিন্তু জাদুকরি সংখ্যাটি ২৭০। যে প্রার্থী ২৭০ ইলেক্টোরাল ভোট পাবেন, তিনি নির্বাচনে জিতে যাবেন।

নির্বাচন পর্যবেক্ষকেরা আশা করছেন, কয়েকটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ফলাফল হোয়াইট হাউসের দৌড়ে গুরুত্বপূর্ণ হতে উঠতে পারে।

অ্যারিজোনা অঙ্গরাজ্য ট্রাম্পের ঘাঁটি বলে পরিচিত ছিল। কিন্তু এবারের মার্কিন নির্বাচনে অ্যারিজোনার বাসিন্দারা ট্রাম্পের বদলে জো বাইডেনকেই বেছে নিচ্ছেন। ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, অ্যারিজোনায় জিতেছেন বাইডেন।

মার্কিন মিডিয়া সিএনএন, ফক্স নিউজ, এমএসএনবিসি, এবিসি, সিবিএস ও নিউইয়র্ক টাইমসের পূর্বাভাস অনুযায়ী, কোন প্রার্থী কোন অঙ্গরাজ্য জিতছেন, তা দেখে নিন:

ট্রাম্প (২১৪ ইলেক্টোরাল ভোট)
অ্যালাবামা (৯)
আরাকানসাস (৬)
ফ্লোরিডা (২৯)
ইন্ডিয়ানা (১১)
কানসাস (৬)
কেন্টাকি (৮)
লুইজিয়ানা (৮)
মিসিসিপি (৬)
মিজৌরি (১০)
নেব্রাস্কা (৫)
নর্থ ডাকোটা (৩)
ওকলাহোমা (৭)
সাউথ ক্যারোলাইনা (৯)
সাউথ ডাকোটা (৩)
টেনেসি (১১)
উইট্যাহ (৬)
ওয়েস্ট ভার্জিনিয়া (৫)
ওয়েমিং (৩)
ইধাও (৪)
আইওয়া (৬)
মনটানা (৩)
ওহাইয়ো (১৮)
টেক্সাস (৩৮)

বাইডেন (২২৩ ইলেক্টোরাল ভোট)
ক্যালিফোর্নিয়া (৫৫)
কলোরাডো (৯)
কানেকটিকাট (৭)
ডেলওয়ার (৩)
ডিসট্রিক্ট অব কলম্বিয়া (৩)
ইলিনয় (২০)
ম্যারিল্যান্ড (১০)
ম্যাসাচুসেটস (১১)
নিউ হ্যাম্পশায়ার (৪)
নিউ জার্সি (১৪)
নিউইয়র্ক (২৯)
ওরেগন (৭)
রোডি আইল্যান্ড (৪)
ভারমন্ট (৩)
ভার্জিনিয়া (১৩)
ওয়াশিংটন (১২)
হাওয়াই (৪)
মিনেসোটা (১০)
নিউ মেক্সিকো (৫)

সূএ:প্রথম আলো

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ