শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বুশরাকে ছাড়া বাঁচবেন না ইমরান

পাঠক প্রিয়

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)...

চট্টগ্রাম জেলায় এনসিপির ৯টি আসনে প্রার্থী ঘোষণা ও বাকি আসন নিয়ে কৌশল

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম জেলায় সংসদীয় আসন সংখ্যা মোট ১৬টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৯টি...

টানা পাঁচ জয়ে শীর্ষে বসুন্ধরা, মোহামেডানের হতাশা

অনলাইন ডেস্ক বসুন্ধরা কিংসের দুর্দান্ত ফর্ম অব্যাহত। ঘরের মাঠে রাকিব হোসেনের গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষের প্রস্তুতি নিচ্ছিল স্বাগতিকরা। তবে...

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাতে দুই দেশের ৭ জন নিহত

অনলাইন ডেস্ক চার মাসের স্থিতাবস্থার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে। গত রোববার থেকে শুরু হওয়া সংঘাতে...

‘হ্যাঁ–না ভোট’ ব্যবস্থায় জনজাগরণই বড় চ্যালেঞ্জ — তথ্য সচিব

অনলাইন ডেস্ক আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ–না ভোট’ পদ্ধতি সম্পর্কে জনগণকে অবহিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য...

স্ত্রী বুশরা খানকে ছাড়া বাঁচবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জার্মান ম্যাগাজিন ‘দেয়ার স্পিগেলস’-এর সাংবাদিক জুজানে কোয়েলডকে দেয়া এক সাক্ষাৎকারে শুক্রবার এ কথা বলেন তিনি।  জিও টিভি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। 

বুশরা সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। সে আমার সঙ্গী। আমি তাকে ছাড়া বাঁচতে পারব না।’ ইমরান সরকারে বুশরার প্রভাব নিয়ে যখন দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে, তখন স্ত্রীর এ প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।

ইমরান ওই সাক্ষাৎকারে আরও বলেন, বুশরা যথেষ্ট জ্ঞানী।  বোকারা স্ত্রীকে সব কথা বলে না। আমি সব কিছু নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করি। সরকার পরিচালনা করতে গিয়ে আমি যেসব সমস্যার সম্মুখীন হই, তা নিয়ে আলোচনা করি। বিভিন্ন জটিল পরিস্থিতি নিয়েও আলোচনা করি।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রায়ই তার স্ত্রীর জ্ঞানের প্রশংসা করেন। পিটিআই সরকারের ১০০ দিন পূর্তিতেও বুশরার ভূয়সী প্রশংসা করেন তিনি।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ২০১৮ সালে তৃতীয়বারের মতো তার আধ্যাত্মিক ধর্মগুরু বুশরা মানেকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর পর বুশরার নামের সঙ্গে খান ‍যুক্ত হয়।

১৯৯৫ সালে ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন একসময়কার প্লেবয় ইমরান খান। ইসলাম ধর্ম গ্রহণ করে পাকিস্তানের লাহোরে থাকতেন জেমিমা। কিন্তু ইহুদি পরিবারে জন্ম হওয়ায় পাকিস্তানের মানুষ তাকে তেমন পছন্দ করতে পারেননি। ইমরান আর জেমিমার ঘর ভাঙে ২০০৪ সালে। জেমিমার গর্ভে জন্ম নেয়া দুই ছেলে আছে ইমরান খানের। বিচ্ছেদের পর দুই ছেলে সুলাইমান খান ও কাশিম খানকে নিয়ে যুক্তরাজ্যেই থাকেন জেমিমা গোল্ডস্মিথ।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরানের জীবনে নারীর আগমন এর আগেও হয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনে বহু নারীর সঙ্গে তার সম্পর্কের খবর মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে।

সূএ: যুগান্তর

 

সর্বশেষ সংবাদ

ইরান অবৈধভাবে জ্বালানি পাচারকারী জাহাজ আটক করেছে

অনলাইন ডেস্ক ওমান উপসাগর, ১২ ডিসেম্বর: ইরান শুক্রবার রাতের দিকে ওমান উপসাগরের উপকূলে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের...

তারেক রহমান নিজ হাতে মনোনয়ন জমা দেবেন: আমীর খসরু

অনলাইন ডেস্ক চট্টগ্রাম, ১২ ডিসেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য...

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ৩ লাখ ৪০ হাজার

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসী বাংলাদেশীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ активно ব্যবহার করছেন। শনিবার বেলা ১০টা ২৫...

রাজনৈতিক দলগুলো সহিংসতায় লিপ্ত হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে : বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শুক্রবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে’ শীর্ষক আলোচনা সভায় সাবেক নির্বাচনব্যবস্থা...

বগুড়ায় শীতকালীন সবজির দাম কমেনি, ক্রেতাদের দুর্ভোগ চলছেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়ার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম কমার বদলে অনেক সবজি আগের তুলনায় আরও দামি বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়,...

জনপ্রিয় সংবাদ

ভারতের উত্তর-পূর্বে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা

অনলাইন ডেস্ক আগরতলা, ত্রিপুরা – ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা এবং সাবেক ব্যাংক কর্মকর্তা মনোজ চৌধুরী স্থানীয় বাজার থেকে গত শনিবার টেংরা, পাবদা ও মেনি...

এসএটোয়েন্টির নতুন আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসের অধিনায়ক কেশাভ মহারাজ

অনলাইন ডেস্ক দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএটোয়েন্টির আসন্ন মৌসুমে প্রিটোরিয়া ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ স্পিনার কেশাভ মহারাজ। গত মৌসুম পর্যন্ত তিনি ডারবান...

বাংলাদেশে এমডিএমবি মাদক চক্র উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক  ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ – দেশে প্রথমবারের মতো নতুন ধরনের সিন্থেটিক মাদক এমডিএমবি (MDMB)-এর চালান জব্দ করা হয়েছে। এ সংক্রান্ত চার সদস্যের একটি...

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে ‘জনতার দল’-এর ১২ আসনে প্রার্থী ঘোষণা

অনলাইন প্রতিবেদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’। সংসদীয় মনোনয়ন ও দেশব্যাপী নির্বাচন কার্যক্রম পরিচালনার অংশ...