শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

বাণিজ্য চুক্তি আলোচনায় চীন-যুক্তরাষ্ট্র, অগ্রগতির আশ্বাস

পাঠক প্রিয়

কথিত ‘প্রথম দফা’ বাণিজ্য চুক্তি নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার ও অর্থমন্ত্রী স্টিভেন মনুচিনের সঙ্গে চীনের ভাইস প্রিমিয়ার লিউ হি’র মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়।  আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি। চলতি মাসের মাঝামাঝি সময়ে দুই দেশের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তা প্রাথমিকভাবে স্থগিত রাখেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দেওয়া এক বক্তব্যে সেসময় তিনি বলেছিলেন, আমি এখন চীনের সঙ্গে কথা বলতে চাই না। এ খবর দিয়েছে বিবিসি।
চীনের সঙ্গে বৈঠকটি নিয়ে লাইটহাইজার বলেন, উভয় পক্ষ মেধা সম্পদ অধিকার ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাণিজ্য চুক্তির দ্বিতীয় দফা নিয়ে আলোচনার জন্য কিছু পয়েন্ট ওঠে এসেছে। তিনি বলেন, উভয় পক্ষ চুক্তির মাধ্যমে আহ্বান জানানো চীনের নেওয়া কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে।

এসব পদক্ষেপ মেধা সম্পদ অধিকার রক্ষায় আরো সুরক্ষা দেবে, আর্থিক সেবা ও কৃষি খাতে আমেরিকান কোম্পানিগুলোর জন্য বাধা দূর করবে এবং জোরপূর্বক প্রযুক্তি দেওয়ার পদ্ধতি বন্ধ করে দেওয়া হবে।
বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, দুই দেশের মধ্যকার এই আলোচনার জন্য সবচেয়ে সুযোগ্য সময় ছিল এটি। মাত্র ১০ দিন আগে দুই দেশ তাদের মধ্যকার আলোচনা স্থগিতের ঘোষনা দেয়। এর জন্য কোনো আনুষ্ঠানিক কারণের কথা জানানো হয়নি। যদিও শোনা গিয়েছিল যে, বেইজিংকে নিজের প্রতিশ্রুতি রক্ষা ও মার্কিন পণ্য ক্রয় বাড়ানোর জন্য সময় দিতেই আলোচনা স্থগিত হয়। এখন প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন শুরু করেছেন। এক সপ্তাহ ধরে চলবে এ কনভেনশন। এমতাবস্থায় চীনের সঙ্গে চুক্তি করা তার পক্ষে অধিক লাভজনক। তিনি বলতে পারবেন, কেবলমাত্র তার প্রশাসনেরই বেইজিংয়ের সঙ্গে এমন চুক্তি করার সামর্থ্য রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র। হুয়াওয়ের পাশাপাশি ভিডিও শেয়ারিং এপ টিকটক, বার্তা বিনিময় এপ উইচ্যাটের ওপর আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এর মধ্যে নতুন এই আলোচনার খবর কিছুটা স্বস্তি বয়ে এনেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ