শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

ট্রাম্পের জন্য কোথাও কোনো সুখবর নেই

পাঠক প্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৮৯ নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, পেশাদার ও প্রযুক্তিনির্ভর করতে নতুন করে ৪৮৯টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া...

ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সংশয়, সরকারের শীর্ষ পর্যায়ে আগ্রহ—অন্তরে তীব্র দ্বিধা

বিশেষ প্রতিবেদন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা ঘিরে আজ নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইঙ্গিত পাওয়া...

বরেন্দ্র অঞ্চলে পানি সংকট: ভূ-পৃষ্ঠস্থ পানি সংরক্ষণ জরুরি

রাজশাহী, ৮ ডিসেম্বর, ২০২৫ – বৃষ্টিপাত কম হওয়ায় বরেন্দ্রসহ রাজশাহী অঞ্চলে ক্রমবর্ধমান পানি সংকট মোকাবিলায় ভূ-পৃষ্ঠস্থ পানি সংরক্ষণ অত্যন্ত জরুরি...

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০১ ছাড়াল, গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যের ভিত্তিতে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত...

আরএফএল গ্রুপের ব্যাগ যুক্তরাষ্ট্রে রপ্তানি: বাংলাদেশের শিল্পের নতুন মাইলফলক

অনলাইন ডেস্ক রংপুরের গঙ্গাচড়ায় অবস্থিত আরএফএল গ্রুপ সম্প্রতি তাদের নিজস্ব কারখানা থেকে প্রথমবারের মতো ব্যাগের চালান যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। এটি আরএফএল...

যুক্তরাষ্ট্রের হার না–মানা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কোথাও কোনো সুখবর নেই। মিশিগানের দলীয় আইনপ্রণেতারা জানিয়েছেন, নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার কোনো কাজে তাঁরা নেই। জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল পুনর্গণনা পর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে জয়ী বলে সার্টিফাই করা হয়ে গেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের করোনা শনাক্ত হয়েছে।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভোট গণনা স্থগিত রাখার পক্ষে আদালতে ট্রাম্পের আইনজীবী কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। সব মিলে রাজ্য আইনসভার মাধ্যমে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার আশাও শেষ হয়ে আসছে। সময় এখন শুধু দিন গণনার। তবে ডোনাল্ড ট্রাম্প এখনো নিজের পরাজয় স্বীকার করেননি।

ট্রাম্পের শিবিরে বেশ কিছু দুঃসংবাদ তাড়া করছে। ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের করোনা শনাক্ত হয়েছে। এ সপ্তাহের শুরুতেই তিনি করোনা শনাক্ত হন। এরপর থেকে তিনি নিজে থেকেই আইসোলেশনে আছেন বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ আইনজীবী রুডি জুলিয়ানির ছেলে এন্ড্রু জুলিয়ানির করোনা শনাক্ত হয়েছে।

ট্রাম্প মিশিগানের প্রভাবশালী দুজন রিপাবলিকানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাজ্য সিনেট সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মাইক সিরকেই এবং রাজ্য আইনসভার স্পিকার লি চ্যাটফিল্ড হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটন পৌঁছানোর পর বিমানবন্দরে একদল বিক্ষোভকারী তাঁদের দেখে স্লোগান দেন। বিক্ষোভকারীরা মিশিগানের ভোট অবিলম্বে সার্টিফাই করার দাবি জানান।

হোয়াইট হাউসে রাজ্য আইনসভার আইনপ্রণেতাদের ট্রাম্পের সঙ্গে সভা নিয়ে উদ্বেগ দেখা দেয়। সভা থেকে বেরিয়ে রিপাবলিকান পার্টির এই দুই নেতা বলেছেন, মিশিগানের ভোট যথানিয়মেই সার্টিফাই হবে। ফলাফলের কোনো পরিবর্তনের তথ্য তাঁদের কাছে নেই। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ নিয়ে তাঁদের কোনো মতানৈক্য হয়নি।

মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জিতেছেন। ভোটের সার্টিকেশন করা নিয়ে সেখানে নাটকীয় অবস্থা তৈরি হয়। কাউন্টি নির্বাচন বোর্ডের দুজন রিপাবলিকান সদস্য প্রথমে সার্টিফিকেশনে সই দিতে অস্বীকার করেন। পরে স্বাক্ষর দেওয়ার কয়েক ঘণ্টা পরে বলেছেন, তাঁদের কাছ থেকে চাপ দিয়ে স্বাক্ষর আদায় করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী সিন্ডি পাওয়েল ফক্স নিউজকে বলেছেন, সব কটি সুইং স্টেটের ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। ওই সব রাজ্যের ইলেক্টোরাল ভোট নিয়ে রাজ্যের আইনসভায় সিদ্ধান্ত নেওয়া উচিত বলে তিনি জানান। এসব নিয়ে তাঁরা সর্বোচ্চ আদালতে যাচ্ছেন বলেও জানিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আবারও নির্বচনে তাঁর বিজয় নিয়ে ভিত্তিহীন দাবি তুলেছেন। হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘নির্বাচনে আমি জয়ী হয়েছি!’ তিনি সাংবাদিকদের কোনো প্রশ্ন না নিয়ে সংবাদ সম্মেলনস্থল ছেড়ে চলে যান।

জো বাইডেন ডেলাওয়্যারে নিজের বাড়িতেই অবস্থান করছেন। স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটর চার্লস শুমারের সঙ্গে তিনি বৈঠক করেছেন। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ সভায় উপস্থিত ছিলেন। তাঁরা কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। নাগরিকদের জন্য প্রণোদনা আইন দ্রুত পাস করার নিয়েও কথা বলেছেন।

জো বাইডেন ও কমলা হ্যারিসের ট্রানজিশন টিম যথারীতি ট্রাম্প প্রশাসনের কোনো সহযোগিতা ছাড়াই কাজকর্ম এগিয়ে নিচ্ছে।

ট্রানজিশন টিমের মুখপাত্র ইয়োহানেস আব্রাহাম বলেছেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে খেলা করা হচ্ছে। জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন–প্রধানকে দ্রুত ট্রানজিশন টিমকে সহযোগিতায় এগিয়ে আশার জন্য আহ্বান জানানো হয়েছে।

সূএ:প্রথম আলো

 

সর্বশেষ সংবাদ

ইরান অবৈধভাবে জ্বালানি পাচারকারী জাহাজ আটক করেছে

অনলাইন ডেস্ক ওমান উপসাগর, ১২ ডিসেম্বর: ইরান শুক্রবার রাতের দিকে ওমান উপসাগরের উপকূলে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের...

তারেক রহমান নিজ হাতে মনোনয়ন জমা দেবেন: আমীর খসরু

অনলাইন ডেস্ক চট্টগ্রাম, ১২ ডিসেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য...

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ৩ লাখ ৪০ হাজার

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসী বাংলাদেশীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ активно ব্যবহার করছেন। শনিবার বেলা ১০টা ২৫...

রাজনৈতিক দলগুলো সহিংসতায় লিপ্ত হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে : বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শুক্রবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে’ শীর্ষক আলোচনা সভায় সাবেক নির্বাচনব্যবস্থা...

বগুড়ায় শীতকালীন সবজির দাম কমেনি, ক্রেতাদের দুর্ভোগ চলছেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়ার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম কমার বদলে অনেক সবজি আগের তুলনায় আরও দামি বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়,...

জনপ্রিয় সংবাদ

ঢাকার কেরানীগঞ্জে ১২ তলা ‘জমেলা টাওয়ার’-এ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক কেরানীগঞ্জ, ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় অবস্থিত ১২ তলা ‘জমেলা টাওয়ার’-এ শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্রে...

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ৩ লাখ ৪০ হাজার

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসী বাংলাদেশীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ активно ব্যবহার করছেন। শনিবার বেলা ১০টা ২৫...

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে ‘জনতার দল’-এর ১২ আসনে প্রার্থী ঘোষণা

অনলাইন প্রতিবেদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’। সংসদীয় মনোনয়ন ও দেশব্যাপী নির্বাচন কার্যক্রম পরিচালনার অংশ...

বগুড়ায় শীতকালীন সবজির দাম কমেনি, ক্রেতাদের দুর্ভোগ চলছেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়ার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম কমার বদলে অনেক সবজি আগের তুলনায় আরও দামি বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়,...