সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

জয় দাবি দুজনেরই

পাঠক প্রিয়

পোস্টাল ব্যালট বিতর্ক – ধানের শীষ ভাঁজে পড়ে যাওয়া ও প্রবাসী ভোটারদের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট সংক্রান্ত বিতর্কের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’। এতে ব্যালটের ভাঁজের...

রিকশা–ভ্যান ও অটোরিকশাচালকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের...

ফেলানীর হত্যাকাণ্ড ও বিজিবি দায়িত্ব: আরফান হোসেনের দেশভক্তির গল্প

অনলাইন ডেস্ক চট্টগ্রাম, ১৪ জানুয়ারি: সীমান্তের নিরাপত্তা রক্ষায় জীবন উৎসর্গ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন।...

নাজমুল ইসলাম ইস্যুতে অনড় ক্রিকেটাররা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

অনলাইন ডেস্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে ঘিরে ক্রিকেটারদের অনড় অবস্থান ও চলমান টানাপোড়েনের জেরে অনির্দিষ্টকালের জন্য...

জেফার-রাফসান এর কাল বিয়ে

অনলাইন ডেস্ক  দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ...

মার্কিন নাগরিকেরা রায় দিয়ে দিয়েছেন। এখন নখ কামড়ানো সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ভোট গণনা চলছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে। তাতে ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। চূড়ান্ত ফলাফল নির্ভর করছে কয়েকটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ওপরে। কিন্তু ব্যাপক মেইল ভোটের কারণে চূড়ান্ত ফল ঘোষণায় দেরি হতে পারে। তাতে নির্বাচনে জেতার আশা ছাড়ছে না কোনো পক্ষ।

জো বাইডেন বলছেন, তিনিই জিততে চলেছেন। ট্রাম্প বলছেন, তিনি বড় জয়ের আশা করছেন। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, পেনসিলভানিয়া, জর্জিয়া, মিশিগানের মতো রাজ্যগুলোর ফলাফলের ওপর ঝুলছে ট্রাম্প–বাইডেনের হোয়াইট হাউসের চাবি।

বার্তা সংস্থা এএফপি বলছে, মার্কিন মহারণে বুধবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হতে যাচ্ছেন বলে দাবি করেছেন। কিন্তু তাঁর এ দাবির পরই তোপ দেগেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে অভিযোগ করেছেন প্রতিপক্ষরা ফল চুরি করে নেওয়ার চেষ্টা করছে।

নিজ শহর উইলমিংটনে সমর্থকদের সামনে মধ্যরাতে হাজির হয়ে বাইডেন বলেছেন, ‘আমরা মনে করি, আমরা নির্বাচন জেতার সঠিক পথে আছি। বিশ্বাস রাখুন। আমরা জিততে যাচ্ছি।’

তবে বাইডেন (৭৭) সতর্ক করে বলেছেন, করোনা মহামারির কারণে যে মেইলে ভোট পড়েছে তা গণনায় দেরি হতে পারে।

জো বাইডেনের এ দাবির পরপরই ট্রাম্প টুইট করে বলেছেন, ‘আমরা বড় ব্যবধানে জিততে চলেছি।’

হোয়াইট হাউসে বসে নির্বাচনের ফলাফল দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ান কনওয়ে জানিয়েছেন, ট্রাম্পের নির্বাচনী প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১০০ কর্মকর্তাসহ অন্যরা সেখানে (হোয়াইট হাউস) আছেন।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-বাইডেনের নাটকীয় এ লড়াই ঘিরে নির্বাচনী সহিংসতার আশঙ্কা করা হচ্ছিল। এখন পর্যন্ত দুই প্রার্থীই নিজেদের বলয়ে থাকা রাজ্যগুলোতে এগিয়ে রয়েছে। কিন্তু কোনো দলের পক্ষেই একচ্ছত্র আধিপত্য দেখা যায়নি।

মার্কিন গণমাধ্যমগুলোতে নির্বাচনের ফলাফল ঘিরে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে। ট্রাম্প ফ্লোরিডা ও টেক্সাস নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। বাইডেন ভার্জিনিয়া ও নিউ হ্যাম্পশায়ারে জিতেছেন। এর আগে হিলারি ক্লিনটনও এ দুই জায়গায় জিতেছিলেন। দুই পক্ষই তাদের প্রত্যাশিত অঙ্গরাজ্যগুলোতে জিতবে বলে মনে করছে। তবে দোদুল্যমান রাজ্যগুলোতে আরও কঠিন লড়াই দেখা যেতে পারে। কিছু কিছু রাজ্যের ফলাফলের জন্য আদালতের দারস্থ হওয়ার প্রয়োজন পড়তে পারে।

এখন মার্কিন গণমাধ্যমগুলো তথ্য বিশ্লেষণ করে যেসব ফলাফল দিচ্ছে তাতে একধরনের অনিশ্চয়তা দেখা দিচ্ছে। ফক্স নিউজের তথ্য অনুযায়ী, ট্রাম্পের দখলে থাকা অ্যারিজোনায় জিতেছেন বাইডেন। এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। যদি এ তথ্য নিশ্চিত হয় তবে পুরো ভোটচিত্র বদলে যেতে পারে। তবে অন্য কোনো গণমাধ্যমে অ্যারিজোনা নিয়ে বিস্তারিত কিছু বলেনি। রিপাবলিকান গভর্নর ডগ ডসি বলেছেন, ফলাফল নিয়ে এখনই কথা বলার সময় আসেনি।

অনেক আগে থেকেই ট্রাম্প ফ্লোরিডায় জিতে গেছেন বলে গণমাধ্যমগুলোতে তুলে ধরা হচ্ছে। নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার ফলাফলও পরিষ্কার করা হয়নি। এখন পর্যন্ত সেখানে ৯৫ ও ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।

ডেমোক্র্যাটরা যে ব্যাপক জয়ের আশা করেছিলেন, ফলাফলের প্রাথমিক চিত্রে তা প্রতিফলিত হয়নি। ফ্লোরিডায় তাঁরা জিততে পারলে চিত্র অন্য রকম হতে পারত। বিশ্লেষকেরা বলছেন, দুই পক্ষের ভোটযুদ্ধ শেষতক সুইং রাজ্যগুলোর ওপর নির্ভর করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়া।

পেনসিলভানিয়া ও জর্জিয়াতে ভোট গণনার হার অনেকটাই ধীর। সেখানে ব্যাপক মেইল ভোট থাকায় পরিস্থিতিও জটিল। ডাকযোগে ভোট আসতে দেরি হওয়ায় ট্রাম্পের লাভ। কারণ এগুলো ডেমোক্র্যাট ভোট হতে পারে। ট্রাম্প নির্বাচনের পর দেরিতে আসা ভোটকে অবৈধ বলেছেন।

মঙ্গলবার টুইট করে ট্রাম্প বলেছেন, ভোটের পরে আসা এসব ভোটকে গণণায় ধরা যাবে না। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটরা হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ রাখতে পারেন বলে আশা করা যাচ্ছে। তবে সিনেটের দখলের আশা তাঁদের পূর্ণ না–ও হতে পারে।

সূএ:প্রথম আলো

সর্বশেষ সংবাদ

বিএনপির মিন্টুর প্রার্থীতা বহাল, ফেনী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত

অনলাইন ডেস্ক ফেনী-৩ আসনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর প্রার্থীতা বহাল থাকল। নির্বাচন কমিশন (ইসি) রবিবার আগারগাঁওয়ের কমিশনের...

আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে ক্রেডিট হবে: নাগরিকদের জন্য রিটার্ন দাখিল আরও সহজ

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ থেকে আমদানি পর্যায়ে করদাতা কর্তৃক পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তাদের ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার কার্যক্রম চালু...

রবি আজিয়াটা পিএলসি’র সাথে পাবজি মোবাইল রাইজিং স্টারে অংশীদারিত্ব: গেমারদের জন্য উন্নতমানের ইন্টারনেট নিশ্চিত

কর্পোরেট ডেস্ক দেশের গেমিং জগতে সক্রিয় ভূমিকা নেওয়ার লক্ষ্যে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট...

৩০ বছর কারাগারে, অবশেষে মুক্তি পেলেন রাহেলা বেগম

নওগাঁ প্রতিনিধি নওগাঁ: ১৯৯৮ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ৩০ বছরের বেশি সময় ধরে জেলে বন্দি ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার দিঘা গ্রামের রাহেলা বেগম...

আপিল শুনানি শেষ দিনে ২৩টি মনোনয়নপত্র আপিল মঞ্জুর

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের শুনানি শেষ...

জনপ্রিয় সংবাদ

ইসি পক্ষপাতমূলক আচরণ করছে, যা স্বচ্ছ নির্বাচনের অন্তরায় : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) একাধিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক...

মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে ৭ জন নিহত

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর সদর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রবিবার...

দুই ঘণ্টা ধরে ইসির সামনে ‘ঘেরাও কর্মসূচি’ পালন করছে ছাত্রদল

অনলাইন ডেস্ক ব্যালট পেপার নিয়ে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)...

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা, বাংলাদেশের পাশে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর কাউন্টডাউন শেষ পর্যায়ে পৌঁছালেও টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশকে কেন্দ্র করে সৃষ্ট নিরাপত্তাজনিত উদ্বেগ এখন আর...