বুধবার, জুন ২৪, ২০২৬

অবশেষে স্কুলও খুলে দিল  চীনের  উহানশহর

পাঠক প্রিয়

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

উদ্বোধনী ম্যাচে হোঁচট পর্তুগালের, রোনালদোকে ঘিরে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই প্রত্যাশিত সূচনা করতে পারেনি পর্তুগাল। আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র...

ট্রাম্পের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ‘হাজার হাজার মার্কিন সেনা নিহত’ দাবি নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে মার্কিন সেনা হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি...

গরমে স্ক্যাল্পের যত্নে বিশেষ সতর্কতা, জানালেন বিশেষজ্ঞরা

লাইফস্টাইল ডেস্ক গরমকাল শুরু হলেই অনেকের মাথার ত্বক বা স্ক্যাল্পে নানা ধরনের সমস্যা দেখা দেয়। মাথা চুলকানো, অতিরিক্ত খুশকি, চুল...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

মানবদেহে প্রথম নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়া চীনের উহাননগরের বিদ্যালয়গুলোতে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। সাত মাস পর গতকাল মঙ্গলবার খুদে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। শিশুদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে তাদের প্রিয় ক্যাম্পাস।

গতকাল প্রায় দুই হাজার ৮০০ কিন্ডারগার্টেন, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলে ১৪ লাখের মতো শিক্ষার্থী উপস্থিত হয়। এর আগে গত মে মাসে সেখানকার মাধ্যমিকের বিদ্যাপীঠ খুলে দেওয়া হয়।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, প্রাত্যহিক রুটিনের অংশ হিসেবে শিক্ষার্থীরা দেশটির পতাকা উড়াচ্ছে। তবে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় কোথাও জটলা পাকাতে দেখা যায়নি তাদের।

করোনাভাইরাসের আঁতুড়ঘর হলেও এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে চীন। দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা খুবই কম। অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশটি।

গত সপ্তাহে নগরের কর্মকর্তারা বলেন, নতুন করে প্রাদুর্ভাব দেখা দিলে যাতে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা যায় তার প্রস্তুতি রাখতে বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার সময় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভব হলে বাস-ট্রেনের মতো গণপরিহন এড়াতেও বলা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর উহানে প্রথমবারেরর মতো করোনাভাইরাস শনাক্ত হয়। জানুয়ারির শেষ দিক থেকে উহানে লকডাউন শুরু হয়। এপ্রিলে পরিস্থিতির উন্নতি হলে কড়াকড়ি তুলে নেওয়া হয়। চীনে করোনাভাইরাসজনিত চার হাজার ছয় শর বেশি প্রাণহানি ঘটেছে, যার ৮০ শতাংশ ঘটনাই উহানের।

ইউরোপেও খুলছে স্কুল : করোনাভাইরাসের নতুন করে সংক্রমণ দেখা দিলেও ইউরোপের স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে। গতকাল থেকে ফ্রান্সের শিক্ষার্থীরা স্কুলে ফিরেছে। অবশ্য এই নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শঙ্কা কাজ করছে। শিক্ষক এবং ১১ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের স্কুলের ক্লাসে ও বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, গতকাল পর্যন্ত বৈশ্বিক আক্রান্তের সংখ্যা দুই কোটি ৫৮ লাখ ছাড়িয়েছে। এই সময়ে সেরে উঠেছে এক কোটি ৮১ লাখেরও বেশি রোগী। আর প্রাণ হারিয়েছে আট লাখ ৫৮ হাজারেরও বেশি মানুষ। সূত্র : এএফপি।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ