শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৫৮২, মৃত্যু ৩৫

পাঠক প্রিয়

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত করার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৮২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩৫ জন। গতকাল মঙ্গলবারও ৩৫ জনের মৃত্যু হয়।

সব মিলিয়ে দেশে ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হলো। করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪ হাজার ৩৫১ জন।

আজ বুধবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১২ জন নারী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ১১ হাজার ১৬ জন।

গতকাল দেশে ১ হাজার ৯৫০ জনের করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়।

আজকের বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৭৩৪টি। পরীক্ষা হয় ১৫ হাজার ২০৪টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৪৬ শতাংশ।

দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ