সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

হাসপাতালকে সহায়তা করলো চিটাগাং স্টক এক্সচেঞ্জ

পাঠক প্রিয়

চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান  প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই যাবৎ প্রতিষ্ঠানগুলো জনগনের সেবায় কাজ করে আসছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এই হাসপাতালগুলোর চিকিৎসা সেবার কাজকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে রোগীদের সেবার জন্য ”হাই ফ্লো হিটেট রেস্পিরেটোরি হিউমিডিফাইয়ার” মেশিন প্রদান করেছে।

আজ সিএসই তার চট্টগ্রামসস্থ প্রধান কার্যালয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ০৫টি ”হাই ফ্লো হিটেট রেস্পিরেটোরি হিউমিডিফাইয়ার”  এবং চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে ০১টি ”হাই ফ্লো হিটেট রেস্পিরেটোরি হিউমিডিফাইয়ার” মেশিন প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। এতে অনলাইন মিটিং ব্যবস্থা (জুম) এর মাধ্যমে সিএসই এর বোর্ড সদস্যগণ অংশগ্রহন করেন । এই মানবিক কার্যক্রমের অংশীদার হতে পেরে চট্টগ্রাম স্টক একচেঞ্জ গর্বিত ও আনন্দিত।

দুটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মামুন-উর-রশিদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর অ্যাসিসট্যান্ট ডিরেক্টর ড: রাজিব পালিত-কে  এবং চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল  এর জেনারেল সেক্রেটারী প্রো: জাহাঙ্গীর চেীধুরী কে মেশিন হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সিএসই এর চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহীম বলেন, ” সিএসই তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অতীতেও যেমন আপনাদের পাশে ছিল ,এখনও  আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল এর ইসি মেম্বার জনাব রাকিবুল ইসলাম, সিএসই এর চীফ রেগুলেটরী অফিসার মো: শামসুর রহমান, জেনারেল ম্যানেজার জনাব গোলাম ফারুক এবং সিএসই এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগন ।

এতে অনলাইন মিটিং ব্যবস্থা (জুম) এর মাধ্যমে আরো অংশগ্রহণ করেন সিএসই এর চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহীম , পরিচালক সোহেল মোহাম্মদ শাকুর, পরিচালক , জনাব মো: লিয়াকত হোসেন চেীধুরী,এফসিএ,এফসিএমএ এবং জনাব শাহজাদা মাহমুদ চেীধুরী ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ