মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

সামাজিক মাধ্যমে সক্রিয়তায় বিশ্বের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল রবি

পাঠক প্রিয়

সামাজিক মাধ্যমে সক্রিয়তায় বিশ্বের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। চলতি বছরের প্রথম প্রান্তিকের সাফল্যের ভিতিত্তে রবিকে এই স্বীকৃতি দিয়েছে বিশ্বের খ্যাতনামা অনলাইন অ্যানালিটিকস সংস্থা সোশ্যালবেকার্স।

রবি’র কাছে এ স্বীকৃতি নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার এই তালিকার শীর্ষে ছিল কোম্পানিটি। কোন কোম্পানির সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যান ও ফলোয়ারের সংখ্যা, প্ল্যাটফর্মটিতে কোম্পানির রেসপন্স জানানোর সময় এবং রেসপন্স জানানোর হার- এই তিনটি মানদÐের ওপর ভিত্তি করে র‌্যাঙ্কিংটি করা হয়।

সোশ্যালবেকার্স’র বিশ্লেষণ অনুযায়ী, ১ কোটি ১০ লাখ ফ্যান, গড় রেসপন্স টাইম ৬ মিনিট এবং ৯৯ দশমিক ৭৫ শতাংশের অসাধারণ রেসপন্স রেট নিয়ে শীর্ষ স্থান দখল করেছে রবি। এর মানে রবির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রাহকদের প্রায় প্রতিটি প্রশ্ন বা প্রতিক্রিয়ার উত্তর দ্রæততম সময়ে দেয়া হয়েছে।

গ্রাহককেন্দ্রিক কোম্পানি হিসেবে রবি এর গ্রাহক ও ফ্যানদের সপ্তাহের যে কোন দিন যে কোন সময় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের মাধ্যমে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে তাৎক্ষণিকভাবে তাদের প্রশ্ন বা প্রতিক্রিয়ার উত্তর দিয়ে থাকে। অনলাইন রেসপন্স রেটে নিয়মিত এগিয়ে থাকা এবং অত্যাধুনিক প্রযুক্তি, সরঞ্জাম ও কৌশল প্রয়োগ করার মাধ্যমে সোশ্যালবেকার্সের বৈশ্বিক চার্টের শীর্ষে রয়েছে রবি। -প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ