শনিবার, মে ২, ২০২৬

সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন’ ২০২০-২০২৩ অনুষ্ঠিত হয়

পাঠক প্রিয়

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন’ ২০২০-২০২৩ অনুষ্ঠিত হয়। গত শনিবার (২৮ নভেম্বর) জাতীয়
প্রেসক্লাব অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে স্বা¯’্যবিধি মেনে ভোটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আল মামুন (দৈনিক ইত্তেফাক) ১৯৭ ভোট ও সম্পাদক পদে মো. মফিজুর রহমান খান বাবু (দৈনিক বাংলাদেশের আলো) ৩৯০ সর্বো”চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সমিতির নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি পদে এস এম মোশারফ হোসেন (দৈনিক দেশ বাংলা) ১৮০ ভোট, যুগ্ম সাম্পাদক পদে এএসএম হানিফ (এনএনবি) ১৮৬ ভোট ও কোষাধ্যক্ষ পদে রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু (দৈনিক আজকের সংবাদ) ৩০৯ ভোটে নির্বাচিত হয়েছেন।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন, কমল চৌধুরী (দৈনিক নওরোজ) ২০৬ ভোট, শাহীন কাওছার (দৈনিক মানব জমিন) ২০৪ ভোট, মোশারফ হোসেন (দৈনিক নওরোজ) ১৯৬ ভোট, সাজেদুল ইসলাম রাজু (দৈনিক সকালের সময়) ১৯২ ভোট, কাওছার খোকন (দৈনিক ইত্তেফাক) ১৮৮ ভোট, পলি খান (আমেরিকান ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সী) ১৭৯ ভোট, জয়নাল আবেদীন (ডেইলি ট্রাইবুনাল) ১৭৮ ভোট পেয়েছেন। এর আগে সমিতির সভাপতি তরুণ তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা
ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহŸায়ক মো. রফিকুল ইসলাম রতন প্রমুখ। এরপর বিএফইউজে’র সাবেক মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের সি. সহ-সভাপতি ওমর ফারুকের
সভাপতিত্বে কর্ম অধিবেশনে সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনার পর সর্বসম্মতিক্রমে রিপোর্ট গৃহীত হয়। এছাড়া সমিতির প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিটির সদস্য আজাদ কবির, আহমেদ মুকুল ও আশিস সেন উপ¯ি’ত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ