বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

সতেজতার সাথে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করবে স্যামসাং রেফ্রিজারেটর

পাঠক প্রিয়

শাহবাগে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায়, রণক্ষেত্রে পরিণত এলাকা

অনলাইন ডেস্ক ঢাকা, ৬ ফেব্রুয়ারি: রাজধানীর শাহবাগ এলাকায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহীদ শরিফ ওসমান হাদি...

যমুনা এলাকায় বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে পুলিশ, গুলি করেনি : ডিএমপি

বাসস ঢাকা: যমুনা ও আশপাশের এলাকায় শুক্রবার বিকালে অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কোন ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার...

নির্বাচনে সংঘাত সহিংসতা বাড়ছেই

বিডিরিপোর্টস২৪ ডেস্ক জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মুন্সিগঞ্জ সদর আসন ও গোপালগঞ্জ-২ আসনে পৃথক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা...

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া ৪৬০ কোটি ডলার

অনলাইন ডেস্ক  জাতিসংঘ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বকেয়া বাজেটের কত অংশ এবং কবে পরিশোধ করবে—এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের অপেক্ষায় রয়েছে সংস্থাটি।...

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার

অনলাইন ডেস্ক দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান...

সাংসারিক শত ব্যস্ততার মাঝে বারবার বাজারে যাওয়ার ঝক্কি এড়াতেঅনেকেই এখন গোটা মাসের বাজার একসাথে সেরে ফেলার চেষ্টা করেন। পচনশীল দ্রব্য বাদে বাকি প্রায় সবরকম খাবার দীর্ঘ দিনের জন্য সতেজ ও নিরাপদ রাখতে রেফ্রিজারেটরের ব্যবহার এখন প্রতিটি ঘরে ঘরে খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মাসের বাজারের ক্ষেত্রে একসাথে কিনে আনা সব ভোগ্যপণ্য একটি রেফ্রিজারেটরে আঁটাতে গেলেই বাধে বিপত্তি। রেফ্রিজারেটরের সীমিত পরিসরের মাঝে ভিন্ন ভিন্ন ধরণের খাবার পাশাপাশি সাজিয়ে রাখতে গিয়ে রীতিমত হিমসিম খেয়ে যান অনেকেই।
এই দূর্ভোগ থেকে রেহাই দিতে স্যামসাং বাংলাদেশ নিয়ে এসেছে এক অনন্য সমাধান। প্রযুক্তিগত উদ্ভাবনীর ধারাবাহিকতায় স্যামসাংয়ের ‘স্পেসম্যাক্স’ প্রযুক্তির সাহায্যে এবার আরো স্বাচ্ছন্দ্যে সাথে রেফ্রিজারেটরের নির্ধারিত পরিসরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এর ৭০০ লিটারের প্রশস্ত জায়গার সুবিধা ব্যবহারকারীদের গোটা মাসের বাজারকে সমানভাবে সতেজ রাখবে, অতিরিক্ত বিদ্যুৎ বিল বা অন্য কোনো ঝামেলা ছাড়াই! এই উন্নত প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীরা ১৫ দিন পর্যন্ত তাদের খাবারকে ৭০ শতাংশ পূর্ণ আর্দ্রতায় সংরক্ষণের সুবিধা উপভোগ করতে পারবেন। সেই সাথে যুক্ত হওয়া ডিওডোরাইজিং
ফিল্টার রেফ্রিজারেটরের অভ্যন্তরে যেকোনো দূর্গন্ধকে দূর করে খাবারের আসল স্বাদ ও সৌরভকে ধরে রাখতে সাহায্য করবে। স্পেসম্যাক্স টেকনোলজির ব্যবহার ও উন্নত সতেজতা ছাড়াও স্যামসাং তাদের এই নতুন ধাঁচের রেফ্রিজারেটরকে সম্পূর্ণ পরিবেশ-বান্ধব রূপে তৈরি করছে। ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরের সংযুক্তির কারণে বিদ্যুতের ওপর কোনো প্রকার চাপ তৈরি বা পরিবেশের কোনো ক্ষতি সাধন ছাড়াই এই রেফ্রিজারেটরগুলো সাধারণ রেফ্রিজারেটরের তুলনায়
অনেক দ্রুত খাবারকে ঠান্ডা ও নিরাপদ করে। এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “মানুষের জীবনযাত্রাকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্যে সবসময় কাজ করে যাচ্ছে স্যামসাং। এই প্রেরণা থেকেই আমরা বাজারে এমন একটি রেফ্রিজারেটর নিয়ে এসেছি, যা
ব্যবহারকারীদের প্রাত্যহিক জীবনে খাবারদাবার সংরক্ষণের কাজে দেবে আরো উন্নত সুবিধা ও স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা।’ আধুনিক এই রেফ্রিজারেটরগুলো পাওয়া যাচ্ছে সোনালি, রূপালি, কালো, বাদামি, লাল ও বেগুনি – এই কয়েকটি বৈচিত্র্যময় রঙের ডিজাইনে, সুতরাং ব্যবহারকারীগণ নিজ নিজ ঘরের রঙ ও আসবাবপত্রের সাথে মানানসইভাবে তাদের পছন্দের ডিজাইনটি বেছে নিতে পারবেন। এছাড়াও ‘স্যামসাং স্মার্ট কন্ট্রোল সিস্টেম’ -এর সাহায্যে ব্যবহারকারীরা যেকোনো সময়ে তাদের প্রয়োজন অনুসারে রেফ্রিজারেটরের পাওয়ার কুল, পাওয়ার ফ্রিজার ও আইস মেকার সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। স্যামসাং বাংলাদেশ তাদের রেফ্রিজারেটরের ওপরে দিচ্ছে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। সেই সাথে গ্রাহকগণ পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারির সুযোগ। আগ্রহী ক্রেতাগণ স্যামসাং স্মার্টপ্লাজা, ফেয়ার ইলেক্ট্রনিক্স, ট্রান্সকম ডিজিটাল, ইলেকট্রা এবং র‍্যাংগস ইন্ডাস্ট্রিজ স্যামসাং রেফ্রিজারেটর ক্রয় করতে পারবেন।

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের পরিবার ভোট দিয়েছেন ঢাকা-১৭ কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

রাজধানীতে ভোটার উপস্থিতি বেড়েছে

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – আজ সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। ২৯৯ আসনে একটানা...

ভোট দিলেন প্রধান উপদেষ্টা, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর...

কোনো পাতানো নির্বাচন হচ্ছে না, সারা দেশে সুষ্ঠু ভোট চলছে : সিইসি

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না এবং এ দেশে...

ভোট দিলেনবিএনপি প্রার্থী শেখ রবিউল

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটের দিনটি দেশের বিভিন্ন...

জনপ্রিয় সংবাদ

নির্বাচনই নির্ধারণ করবে দেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি দীর্ঘ প্রতীক্ষা ও নানা চড়াই-উতরাই পেরিয়ে শুরু হওয়া চলমান নির্বাচন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল...

বাংলাদেশের ভোট সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হবে: ইইউ পর্যবেক্ষক প্রধান ইভার্স ইজাবস

অনলাইন ডেস্ক ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, বাংলাদেশে এবারের ভোট সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হবে। তিনি বলেন, আজ বাংলাদেশের...

নিশ্চয়ই। এখানে আপনার জন্য অনলাইন পোর্টালে পোস্ট করার উপযোগী একটি সংবাদ খসড়া দিলাম: শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার খুলনা-২ কেন্দ্রে ভোট প্রদান

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনা-২ আসনের সোনাডাঙ্গা নবীনগর এলাকার শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার বৃহস্পতিবার বানরগাতি সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। সরকারি নথি অনুযায়ী তার...

খুলনায় ভোটের মাঠে উৎসবের আমেজ, শিশু কোলে ভোট দিলেন মা

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনা, ১১ ফেব্রুয়ারি – খুলনা-২ আসনে ভোটের দিন সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোনাডাঙ্গার তালিমুল...