সোমবার, জুন ১৫, ২০২৬

এশিয়ান নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২০

পাঠক প্রিয়

এশিয়ান দাবা ফেডারেশনের আয়োজনে আজ ১০ ই অক্টোবর শনিবার বাংলাদেশ সময় দুপুর১২-০০ টা হতে শুরু হয়েছে এশিয়ান নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা।

আজ(শনিবার) ওপেন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয়রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ দল ওপেন বিভাগে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ভারত ওইন্দোনেশিয়ার সাথে মিলিতভাবে দ্বিতীয় ¯’ানে রয়েছে। আজ প্রথম রাউন্ডের খেলায়বাংলাদেশ দল ৪-০ গেম পয়েন্টে সৌদী আরবকে পরাজিত করে। বাংলাদেশ দলের পক্ষে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গ্র্যান্ড মাস্টারজিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার যথাক্রমে সৌদী আরবের আলতাহেবাইত আহমেদ, আলরেহাইলি আব্দুল্লাহ, আল তুর্কি ফাহাদ ও খায়াত এমাদকেপরাজিত করেন। দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ ৩.৫-০.৫ পয়েন্টে জর্ডানকে পরাজিতকরে। বাংলাদেশ দলের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ, গ্র্যান্ড মাস্টার জিয়া ও গ্র্যান্ড মাস্টার রিফাত যথাক্রমে জর্ডানের আন্তর্জাতিক মাস্টার আহমেদ আল খাতিব, আন্তর্জাতিক মাস্টার লোয়াই সামির ও ক্যান্ডিডেট মাস্টার সাইফ মালিককে পরাজিত করেন। গ্র্যান্ড
মাস্টার নিয়াজ আন্তর্জাতিক মাস্টার মনসুর সামিরের সাথে ড্র করেন। তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে ইন্দোনেশিয়ার সাথে ড্র করে। গ্র্যান্ড মাস্টার রিফাত ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সেতইয়াকি আজারইয়াকে জোদিকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ ও গ্র্যান্ড মাস্টার জিয়া যথাক্রমে ইন্দোনেশিয়ার
আন্তর্জাতিক মাস্টার তাহের ইউসেফ তিয়লিফুস ও আন্তর্জাতিক মাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রর সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ গ্র্যান্ড মাস্টার মেগারান্ত সুসান্তর কাছে হেরে যান। তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ ৬ ম্যাচ পয়েন্ট করে নিয়ে ফিলিপাইন, কাজাকস্তান, মঙ্গোলিয়া ও ইরান পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। আগামী ১৬ অক্টোবর চতুর্থ, পঞ্চম ওষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের বাংলাদেশ, ভারত, ইরান, অস্ট্রেলিয়া, কাজাকস্তান, ফিলিপাইনসহ ৩৮ টি দেশ ওপেন বিভাগে এবং ৩১টি দেশ মহিলা বিভগে অংশ নি”েছ। প্রথমে উভয় বিভাগের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হ”েছ। উভয় বিভাগ থেকে শীর্ষ¯’ান প্রাপ্ত ৮ টি করে দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। এর পর সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। আগামীকাল (রোববার) ১১ ই অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২-০০ হতে মহিলা বিভাগের খেলা শুরু হবে এবং আগামীকাল মহিলা বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ