শনিবার, মে ১৬, ২০২৬

 যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে চাই: প্রধানমন্ত্রী

পাঠক প্রিয়

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে)...

রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩২ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহ। প্রবাসী বাংলাদেশিদের...

৫০ লাখ মা-বোন পাবেন ফ্যামিলি কার্ড, বাজেটে বাড়ছে বরাদ্দ: প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লা প্রতিনিধি চাঁদপুর সফরকালে কুমিল্লার লাকসামে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির...

ক্যানসারের থাবায় বিপর্যস্ত বাংলাদেশ, চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হচ্ছে পরিবার

বিশেষ প্রতিবেদন দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা। স্তন, ফুসফুস, জরায়ুমুখ, লিভার, মুখগহ্বর, খাদ্যনালি, পাকস্থলী ও রক্তের ক্যানসারসহ...

টিসিবির ট্রাকসেলে উপচে পড়া ভিড়, নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে দিশেহারা সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক রাজধানীসহ সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ডিম, ভোজ্যতেল, ডাল, সবজি, মাছ ও...

 যুদ্ধ নয় বরং শান্তি চায় এবং সকলের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেই এগিয়ে যেতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহিঃশক্রর আক্রমণ থেকে আত্মরক্ষায় শক্তিশালী সশস্ত্রবাহিনী প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেছেন।

বুধবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর লেবুখালি, পটুয়াখালি সেনানিবাসের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তিনি।তিনি বলেন, ‘যদি কখনো আমরা আক্রান্ত হই সেটা মোকাবেলা করার মত শক্তি যেন আমরা অর্জন করতে পারি সেভাইে আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই এবং সেভাবেই আমরা তৈরি থাকতে চাই।’

প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, ‘আবারো বলবো আমরা শান্তি চাই। বন্ধুত্ব চাই। বৈরীতা চাই না, যুদ্ধ চাই না। যুদ্ধের ভয়াবহ রূপ তিনি নিজ চোখে প্রত্যক্ষ করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরাও সেই ভুক্তভোগী। কাজেই আর সেই ধ্বংসযজ্ঞে আমরা যুক্ত হতে চাই না। কিন্তু, শান্তির পথ বেয়ে আমরা প্রগতির পথে এগিয়ে যেতে চাই।’

যখনই আওয়ামী লীগ সরকার গঠন করেছে তখনই সশস্ত্রবাহিনীর উন্নয়নে তাঁর সরকার পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে সরকার প্রধান ও আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘আমরা চেয়েছি সশস্ত্রবাহিনীর প্রতিটি সদস্যের জীবন মান উন্নত হোক এবং সমগ্র বাংলাদেশের মানুষেরই জীবন মান উন্নত হোক। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।’

যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনকালে মাত্র ৯ মাসের মধ্যে জাতির পিতার দিয়ে যাওয়া সংবিধানে দেশের পররাষ্ট্রনীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়,’ এর উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট- আমরা কারো সাথে যুদ্ধ করতে চাই না, সকলের সঙ্গে বন্ধুত্ব চাই। বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নিয়ে আমরা বাংলাদেশকে আর্থ-সামাজিক ভাবে উন্নত করতে চাই।’

শেখ হাসিনা সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোন হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে।’ তিনি শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড বজায় রাখার গুরুত্বারোপ করে বলেন, ‘আপনারা সেনাবাহিনীর ভেতরের মূল চালিকা শক্তিগুলো অর্থাৎ ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পারিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্য পরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের স্বীয় কর্তব্য যথাযথভাবে নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন, সেটাই আমি আশা করি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। সেভাবেই মানুষের আস্থা অর্জন করেই আপনাদের এগিয়ে যেতে হবে।’ সেনাবাহিনীর সদস্য হিসেবে দেশের জন্য কাজ করার লক্ষ্যে সর্বপ্রথম ‘পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ’ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পদক্ষেপের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সাঁজোয়া এবং আর্টিলারি কোরের জন্য আধুনিক গান ও মিসাইল ক্রয় করা হচ্ছে। পদাতিক বাহিনীর জন্য অত্যাধুনিক ইনফ্যান্ট্রি গেজেট ক্রয় করা হয়েছে। আমাদের মিলিটারি একাডেমির ভিত্তিটা জাতির পিতা করে গিয়েছিলেন, আজকে তা বিশ্বে প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি যে একদিন একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপ নেবে সেটা সেসময়ই জাতির পিতার তাঁর বক্তৃতাতেও আশাবাদ ব্যক্ত করে যান, বলেন তিনি।

তিনি বলেন, সেনা বাহিনী এবং নৌ বাহিনীর সদস্যদের হাত ধরেই আমরা ভূমিহীন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প শুরু করি এবং সেভাবেই জাতির পিতার স্বপ্ন ‘দেশে কেউ গৃহহীন থাকবে না’- সে স্বপ্ন আমরা পূরণ করতে চাই। দেশ ও জাতির প্রতি আপনাদের যে দায়িত্ব ও কর্তব্যবোধ এবং দেশ মাতৃকার প্রতি ভালবাসা নিয়েই আপনারা স্ব-স্ব দায়িত্ব পালন করবেন, সেটাই আমরা চাই। ইনশাল্লাহ বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।’

মনোমুগ্ধকর কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে সদর দপ্তর ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড (চট্টগ্রাম), সদর দপ্তর প্যারা কমান্ডো ব্রিগেড (সিলেট), সদর দপ্তর ২৮ পদাতিক ব্রিগেড, ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৬৬ ইষ্ট বেংগল, ৪৩ বীর, ৪০ এসটি ব্যাটালিয়ন এবং ১২ সিগন্যাল ব্যাটালিয়নের আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয় । সেনাপ্রধান, সেনানিবাসের জিওসিসহ ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন।

সূএ:ইত্তেফাক

 

সর্বশেষ সংবাদ

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে)...

জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার...

সিলেটে ইতিহাস গড়লেন মোহাম্মদ আব্বাস, বিদেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট পূর্ণ

অনলাইন ডেস্ক বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার Mohammad Abbas। বিদেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট পূর্ণ করে পাকিস্তানের কিংবদন্তি...

আবুল খায়ের গ্রুপের ‘এম-রাইজ হিরো’ সম্মাননা পেলেন ছয় ব্যতিক্রমী মানুষ

অনলাইন ডেস্ক দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাওয়া ছয়জন ব্যতিক্রমী মানুষকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননায় ভূষিত করেছে। বৃহস্পতিবার...

পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা

অনলাইন প্রতিবেদক বিনোদন অঙ্গনে চেহারার সৌন্দর্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারি ও বিভিন্ন অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এখন অনেকটাই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকাই চলচ্চিত্রের...

জনপ্রিয় সংবাদ

এআই ক্যামেরায় বদলাচ্ছে রাজধানীর ট্রাফিক চিত্র, গভীর রাতেও মানা হচ্ছে সিগন্যাল

অনলাইন ডেস্ক ঢাকার সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সিগন্যালে...

জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার...

হরমুজ প্রণালী ইস্যুতে নতুন উত্তেজনা, জাতিসংঘ প্রস্তাব ঘিরে ইরানের কঠোর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-সমর্থিত জাতিসংঘের একটি প্রস্তাব ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ প্রস্তাবের প্রতিক্রিয়ায় কঠোর বার্তা দিয়েছে Iran। তেহরান হুঁশিয়ারি...

আবুল খায়ের গ্রুপের ‘এম-রাইজ হিরো’ সম্মাননা পেলেন ছয় ব্যতিক্রমী মানুষ

অনলাইন ডেস্ক দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাওয়া ছয়জন ব্যতিক্রমী মানুষকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননায় ভূষিত করেছে। বৃহস্পতিবার...