শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

মুশফিকের ব্যাট ১৭ লাখ টাকায় কিনলেন আফ্রিদি

পাঠক প্রিয়

মিনিস্টারের ‘নির্বাচনি উৎসব’ অফারে টিভি, ফ্রিজ ও হোম এ্যাপ্লায়েন্সে বিশাল ছাড়

অনলাইন ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বাজারে উৎসবমুখর আমেজ ছড়িয়ে দিয়েছে ইলেক্ট্রনিকস পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান...

বিশ্বকাপে না খেললেও বিসিবির আর্থিক ক্ষতি হবে না, ক্ষতিতে পড়বেন ক্রিকেটাররাই: নাজমুল ইসলাম

স্পোর্টস ডেস্ক ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে চায় না বাংলাদেশ—এমন অবস্থান আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

ঢাকায় আজ বন্ধ থাকবে যেসব মার্কেট ও দোকানপাট

অনলাইন ডেস্ক  রাজধানীতে প্রতিদিনই কিছু না কিছু মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আগাম জানা থাকলে কেনাকাটার পরিকল্পনা সহজ হয়। বৃহস্পতিবার,...

উপদেষ্টা পরিষদে সয়াবিন তেল ও সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   অন্তর্বর্তী সরকার দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্থিতিশীল রাখতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এতে...

ভারতীয় নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ, তেহরানে পরিস্থিতি উত্তপ্ত

অনলাইন ডেস্ক তেহরান, ১৪ জানুয়ারি ২০২৬ – ইরানে চলমান তীব্র গণবিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কার মধ্যে ভারত সরকার...

সকল কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ঐতিহাসিক ব্যাটটির নিলাম শেষ হয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার নিজের নামে গড়া শহীদ আফ্রিদি ফাউন্ডেশন ২০ হাজার ডলারে (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা) মুশফিকের ব্যাট কিনে নেয়।

কনোরাভাইরাসে অসহায়-দুস্থদের আর্থিক সহায়তায় নিজের ব্যাট নিলামে তুলেন মুশফিক। যে ব্যাট দিয়ে ২০১৩ সালের মার্চে গল-এ দেশের পক্ষে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেন করেছিলেন তিনি।

গত ৯ মে ছিলো মুশফিকের জন্মদিন। সেদিনই ব্যাটটি নিলামে তুলেন মুশফিক। পাঁচদিন ব্যাপি এই নিলামের আয়োজন করে পিকাবু। সাথে ছিলো মুশফিকের ম্যানেজমেন্ট পার্টনার নিবকো এবং স্পোর্টস ফর লাইফ। বৃহস্পতিবার রাতে নিলাম শেষ হয়। গতকাল রাতে ব্যাটটি বিক্রির কথা জানান মুশফিক নিজেই।

মুশফিক বলেন, ‘আমার ব্যাটটি কেনার জন্য এ এই পরিস্থিতিতে অবদান রাখার জন্য শহিদ আফ্রিদিকে ধন্যবাদ। আফ্রিদি তার ফাউন্ডেশনের নামে ব্যাট কিনে নিয়েছেন ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লাখ টাকায়)।
ব্যাট কেনার পর মুশফিককে ধন্যবাদ জানিয়ে ভিডিওবার্তা পাঠিয়েছেন আফ্রিদি। আফ্রিদি বলেন, ‘আসসালামু-আলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই এমন কাজ করতে পারে।

আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরী, যাতে করে এই পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতে পারি। অতীতে বাংলাদেশে আমি যে পরিমাণ ভালবাসা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখবো। পাকিস্তানের জনগণ ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আপনার ব্যাটটা কিনে এই পথচলায় আমি আপনার সঙ্গী হতে চাই। আপনার জন্য আমার প্রাার্থনা সব সময় থাকবে, আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সাথে আবারো মাঠে আমার দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।’

১৩ বছর আগে শ্রীলংকার বিপক্ষে ২১টি চার ও একটি ছক্কায় ৩২১ বলে ২০০ রান করেছিলেন মুশফিক। নিলামে মুশফিকের এসএস ব্যাটটির ভিত্তিমূল্য ছিলো ৬ লাখ। নিলামে কিছু মানুষ ফলস কল দিয়ে সমস্যা তৈরি করেছিলেন। এতে তার ব্যাটের মূল্য উঠেছিলো ৪১ লাখ টাকার বেশি। ফলে কিছুক্ষনের জন্য নিলামটি বন্ধও ছিলো। পরে অবশ্য দ্রুত সমস্যা সমাধান করে পুনরায় নিলাম শুরু করে পিকাবু।

ফলস কল কারিদের উদ্দেশ্যে ক্ষোভ ঝেড়েছেন মুশফিক, ‘ফলস কল না হলে হয়তো নিলামটি আরও সাজানো-গোছানো হতে পারতো। ওভারঅল সবাইকে ধন্যবাদ। তবে যারা ফলস কল করেছেন তাদের বলতে চাই, এমন একটি মানবিক উদ্যোগে আপনারা যে অমানবিক কাজ করেছেন, তা কি একবারও ভেবে দেখেছেন আপনারা? আপনারাও যে খারাপ অবস্থায় পড়বেন না, কেউ তা বলতে পারবে না।

কেউ এসব কাজ করার আগে চিন্তা করে দেখবেন। আর যারা সৎ থেকে বিড করেছেন তাদের ধন্যবাদ। শহিদ আফ্রিদি ভাইকেও অনেক ধন্যবাদ।’

পিকাবুর প্রধান নির্বাহি অফিসার মরিন তালুকদার বলেন, কিছু প্রাথমিক সমস্যার পর সঠিক ক্রেতা হিসেবে শহিদ আফ্রিদি ফাউন্ডেশনকে পাওয়া যায়। তারা অফিসিয়াল চিঠির মাধ্যমে তাদের আগ্রহের কথা নিশ্চিত করে।
পিকাবুর মাধ্যমেই মোসাদ্দেক হোসেন-নাইম শেখের ব্যাট, মাশরাফি বিন মর্তুজার স্বাক্ষরিত ক্যাপ, যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর ফাইনাল ম্যাচের জার্সি ও গ্লাভস নিলামে তোলা হয়।

আকবরের জার্সি ও গ্লাভস ২ হাজার ডলারে (বাংলাদেশি টাকায় ১ লাখ ৭০ হাজার টাকা) বিক্রি হয়।
এর আগে বাংলাদেশের সাকিব আল হাসানও নিজের প্রিয় ব্যাট নিলামে তুলে তা ২০ লাখ টাকায় বিক্রি করেন। -বাসস

সর্বশেষ সংবাদ

আইএসএস থেকে চার নভোচারী নিরাপদে ফিরলেন, মিশন আগেভাগে শেষ হলো অসুস্থতার কারণে

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে চারজন নভোচারী বুধবার দিবাগত মধ্যরাতে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের মধ্যে একজন গুরুতর...

কলাপাড়া-রাঙ্গাবালীকে উন্নয়নের রোল মডেল গড়ার প্রত্যয় এবিএম মোশাররফ হোসেনের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, কলাপাড়া-রাঙ্গাবালীর উন্নয়নযাত্রার সূচনা করেছিল...

সপ্তাহের ব্যবধানে বাড়ল মুরগির দাম, শীতেও চড়া সবজির বাজার

অনলাইন ডেস্ক রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম। একই সঙ্গে শীতকাল চললেও আশানুরূপভাবে কমেনি সবজির দাম। হাতেগোনা কয়েকটি সবজির দামে সামান্য ওঠানামা দেখা...

শোকজের জবাব না দিলে বিসিবি পরিচালক পদ হারাতে পারেন নাজমুল ইসলাম

অনলাইন ডেস্ক বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে সৃষ্ট উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। এই ঘটনার জেরে ইতিহাসে প্রথমবারের মতো...

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২

অনলাইন ডেস্ক দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশে ১২ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের...

জনপ্রিয় সংবাদ

ইরানে বিক্ষোভ স্তিমিত, মার্কিন রণতরি মোতায়েন!

ইসতিয়াক মাহমুদ মানিক খামেনিবিরোধী বিক্ষোভে টালমাটাল ইরানে হঠাৎ করেই নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। সরকারবিরোধী আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির ফাঁসি কার্যকর না...

উত্তরা ১১ নম্বর সেক্টরের আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৩

অনলাইন ডেস্ক রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও অন্তত ১৩ জন...

স্থগিতের শঙ্কা কাটিয়ে শুক্রবার থেকে মাঠে ফিরছে বিপিএল

অনলাইন ডেস্ক স্থগিতের আশঙ্কা কাটিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত...

এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন

অনলাইন প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিস্তারিত আসছে...