শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

মা হচ্ছেন কারিনা কাপুর, চিন্তিত আমির খান

পাঠক প্রিয়

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী শরীফ উদ্দিনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনকে কারণ...

ইউক্রেনের ৮০ হাজার কোটি ডলারের দাবি, টাকা গাছে ধরে না : হাঙ্গেরির প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের কাছ থেকে ৮০ হাজার কোটি ডলারের সহায়তার দাবি নিয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সরাসরি অনাস্থা প্রকাশ...

ঢাকা মেট্রোপলিটন পুলিশ নির্বাচনের নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন

অনলাইন ডেস্ক  ঢাকা: আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের আহ্বান...

একীভূত পাঁচ ব্যাংকের আমানতে দুই বছরের মুনাফা নয়, হিসাব পুনর্গণনার নির্দেশ

অনলাইন ডেস্ক  একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে তাদের জমাকৃত আমানতের ওপর কোনো মুনাফা পাবেন...

ট্রাইব্যুনাল অনুমোদন দিল র‌্যাবের টিএফআই সেল পরিদর্শনের আবেদন

বাসস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুম ও নির্যাতনের মামলার ঘটনাস্থল হিসেবে উল্লেখিত র‌্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমোদন দিয়েছে আসামিপক্ষের আইনজীবীদের করা...

‘লাল সিং চাড্ডা’ সিনেমার ১০০ দিনের শুটিং বাকি কারিনা কাপুর খানের। এদিকে দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। তাই ছবির সহশিল্পী আমির খানের টেনশন বাড়ছে দিন দিন।

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন। সে খবর কিছুদিন আগে কারিনা ও সাইফ আলী খান ঘোষণাও করেছেন। এরপর থেকে নবাব খানদানে খুশির জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম ভরে যাচ্ছে ভক্তদের অভিনন্দনে। তবে এ খবরে চরম বেকায়দায় পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। আমিরের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’-এর নায়িকা কারিনা। তাই কারিনার মাতৃত্ব আমির খানের কপালে চিন্তার ভাঁজ এনে দেবে এটাই স্বাভাবিক।

প্রথমবার মা হওয়ার সময় কারিনা ছবির কাজে নিজেকে রীতিমতো ব্যস্ত রেখেছিলেন। এমনকি গর্ভবতী অবস্থায়ও মনীশ মালহোত্রার ডিজাইন করা জমকালো লেহেঙ্গা-চোলি পরে ল্যাকমের ফ্যাশন মঞ্চ আলো করেছিলেন। কখনোই তিনি তাঁর মাতৃত্বকে সবার কাছ থেকে আড়াল করতে চাননি। জানা গেছে, এবারও একই তরিকা বেছে নিয়েছেন তিনি। কারিনা তাঁর ছবির কাজ বন্ধ রাখবেন না। তাই ফটোশুটের পাশাপাশি ছবিসংশ্লিষ্ট নানা কাজে ব্যস্ত আছেন বলিউডের এই নবাবপত্নী।

আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’য় কেন্দ্রীয় একটি চরিত্রে নায়িকা হিসেবে দেখা যাবে কারিনাকে। এখনো তাঁর ১০০ দিনের শুটিং বাকি। তাই ছবির শুটিং শেষ হতে হতে কারিনার মাতৃত্বের ছাপও স্পষ্ট হয়ে উঠবে। আর এটাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমিরের কাছে। তবে এরই মধ্যে এই সমস্যা থেকে বের হওয়ার উপায়ও তৈরি করে ফেলেছে আমিরের দল। অদৈত চন্দন পরিচালিত এই ছবির প্রযুক্তি দল কারিনার গর্ভাবস্থা লুকানোর জন্য ভিএফএক্সের দ্বারস্থ হবে। কারিনার ১০০ দিনের মতো শুটিং এখনো বাকি। সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে এ ছবির বাকি অংশের শুটিং শুরু করবেন। কারিনা চান সময়মতো ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং শেষ করতে।

আমির খান ও কারিনা কাপুর খান অনেক আগেই ‘লাল সিং চাড্ডা’র শুটিং শুরু করেছিলেন। কিন্তু করোনার কারণে শুটিং মাঝপথে বন্ধ হয়ে যায়। আমির এ ছবির শুটিংয়ের জন্য সদলবলে তুরস্কে গেছেন। এরপর তাদের জর্জিয়া যাবার কথা। জনপ্রিয় হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক হিন্দি এই ছবির এখানো ৪০ শতাংশ শুটিং বাকি। এ বছর বড়দিনে আমিরের এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়েছে ছবির মুক্তির দিন। আগামী বছর বড়দিনে সিনেমা হলে আসবে ‘লাল সিং চাড্ডা’। এর আগে কারিনাকে আমিরের সঙ্গে ‘তালাশ’ ও ‘থ্রি ইডিয়টস’ ছবিতে দেখা গেছে।

সর্বশেষ সংবাদ

আইএসএস থেকে চার নভোচারী নিরাপদে ফিরলেন, মিশন আগেভাগে শেষ হলো অসুস্থতার কারণে

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে চারজন নভোচারী বুধবার দিবাগত মধ্যরাতে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের মধ্যে একজন গুরুতর...

কলাপাড়া-রাঙ্গাবালীকে উন্নয়নের রোল মডেল গড়ার প্রত্যয় এবিএম মোশাররফ হোসেনের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, কলাপাড়া-রাঙ্গাবালীর উন্নয়নযাত্রার সূচনা করেছিল...

সপ্তাহের ব্যবধানে বাড়ল মুরগির দাম, শীতেও চড়া সবজির বাজার

অনলাইন ডেস্ক রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম। একই সঙ্গে শীতকাল চললেও আশানুরূপভাবে কমেনি সবজির দাম। হাতেগোনা কয়েকটি সবজির দামে সামান্য ওঠানামা দেখা...

শোকজের জবাব না দিলে বিসিবি পরিচালক পদ হারাতে পারেন নাজমুল ইসলাম

অনলাইন ডেস্ক বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে সৃষ্ট উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। এই ঘটনার জেরে ইতিহাসে প্রথমবারের মতো...

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২

অনলাইন ডেস্ক দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশে ১২ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের...

জনপ্রিয় সংবাদ

কলাপাড়া-রাঙ্গাবালীকে উন্নয়নের রোল মডেল গড়ার প্রত্যয় এবিএম মোশাররফ হোসেনের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, কলাপাড়া-রাঙ্গাবালীর উন্নয়নযাত্রার সূচনা করেছিল...

দীর্ঘ দেড় যুগ পর সিনেমায় ফিরছেন ডলি জহুর

শোবিজ ডেস্ক  দীর্ঘ দেড় যুগ পর সিনেমার পর্দায় ফিরছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। ২০১১ সালে চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়ার পর থেকে তিনি মূলত...

নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২, আহত ১০

কুমিল্লা প্রতিনিধি  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলীয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।...

সাত কলেজ নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত ক্যাবিনেটে তোলার উদ্যোগ

বাসস রাজধানীর সাত কলেজ নিয়ে গঠিত সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার। তিনি...