সোমবার, জুন ১৫, ২০২৬

ভারতের ভিসা পাওয়া নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান ক্রিকেট বোর্ড

পাঠক প্রিয়

ভারত-পাকিস্তান দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যে পর্যায়ে এখন রয়েছে তাতে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারতের ভিসা পাওয়া নিয়ে এখন থেকে উদ্বিগ্ন পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতে আয়োজিত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভিসার ব্যাপারে আইসিসি-র কাছ থেকে নিশ্চয়তা চায় পিসিবি। শুধু তাই নয়, আগামী ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে পিসিবি।

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে গিয়েছে। আর তাই আইসিসি-র নতুন সূচি অনুযায়ী পরপর দু’বছর হবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।  ২০২১ সালে অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। পরের বছর একই সময়ে অস্ট্রেলিয়ায় বসবে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

এখন ভারতে আয়োজিত বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা জটিলতার আশঙ্কায় পিসিবি। আর তাই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে নিশ্চয়তা চাইছে বলে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন পিসিবি-র চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খান। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আইসিসি-র কাছ থেকে আশ্বাস চেয়েছি, আমাদের ক্রিকেটারদের ভিসা পাওয়ার বিষয়ে। বিসিসিআই-এর সঙ্গে এই নিয়ে আলোচনা করবে আইসিসি। কারণ ভিসার নির্দেশ এবং নিশ্চয়তা দেবে ভারত সরকার।”

সূত্র:বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ