বুধবার, নভেম্বর ১১, ২০২৬

বেরোবির পক্ষ থেকে গৃহ নির্মাণ ঋণ প্রদান সংক্রান্ত প্রস্তাবনা

পাঠক প্রিয়

সরকার ঘোষিত বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সহজ শর্তে গৃহ নির্মাণ ঋণ প্রাপ্তির জন্য জনতা ব্যাংক কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক প্রস্তাবনা দিয়েছে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় (বেরোবি), রংপুর।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট, ২০২০) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বেরোবি’র পক্ষ থেকে জনতা ব্যাংক, লালবাগ বাজার শাখার ব্যবস্থাপকের নিকট এই প্রস্তাবনা হস্তান্তর করা হয়।

বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়, রংপুর এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান ও উপাচার্য মহোদয়ের একান্ত সচিব (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে জনতা ব্যাংক, লালবাগ বাজার শাখা’র ব্যবস্থাপক ড. মোঃ আরিফুল ইসলাম এর নিকট লিখিত প্রস্তাবনা প্রদান করেন। বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে এসময়ে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনলাইনে যুক্ত হয়ে বলেন, আজকের দিনটি বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় পরিবারের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি স্মরণীয় দিন। এই পদক্ষেপের মাধ্যমে তাদের সহজ শর্তে গৃহ নির্মাণ ঋণ সুবিধা গ্রহণের সুযোগ তৈরি হবে। জনতা ব্যাংক শুধু বেতন প্রক্রিয়াই নয়, অদূর ভবিষ্যতে অন্যান্য ঋণ সুবিধাদি প্রদানের মাধমে উভয়পক্ষ উপকৃত হবে এমন উদ্যোগ গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর।

এসময় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মন, আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন, জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, সেকশন অফিসার মোঃ আনোয়ার হোসেন এবং জনতা ব্যাংক, লালবাগ বাজার শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ সেলিম মিয়া উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ