শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

বেরোবিতে  প্লেজারিজম চেকার সফটওয়্যার এর উদ্বোধন

পাঠক প্রিয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর গবেষণা কার্যক্রমের মানোন্নয়নের জন্য প্লেজারিজম চেকার সফটওয়্যার এর আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (০৫ অক্টোবর, ২০২০) বিকেলে টার্নিটিন প্লেজারিজম চেকার নামের নতুন এই সফটওয়্যার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেরোবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। প্লেজারিজম চেকার সফটওয়্যারের ব্যবহারের মাধ্যমে গবেষণার স্বত্ত¡ সংরক্ষণ ও মৌলিকত্ব নিশ্চিত করা সহজ হবে। প্রধান অতিথির বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, এই সফটওয়্যারের যথাযথ ব্যবহার বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের গবেষণা কার্যক্রমের গুণগতমান সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, উন্নতমানের গবেষণাকর্ম সম্পাদনে এবং তা আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে প্রকাশের ক্ষেত্রে সহায়তা প্রদান করবে টার্নিটিন প্লেজারিজম চেকার সফটওয়্যার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বেরোবি’র বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডবিøউসি, পিএসসি (অব:), ভিসি মহোদয়ের একান্ত সচিব (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: বেলাল হোসেন, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: মেরাজ আলী ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো: সাইফুল ইসলাম উপ¯ি’ত ছিলেন। উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের আইসিটি সেলের সার্বিক তত্ত¡াবধানে প্লেজারিজম চেকার সফটওয়্যারের ব্যবহার শুরু হয়েছে। বিশ^বিদ্যালয়ের গবেষণা কর্মে সংশ্লিষ্ট সকলে আইসিটি সেলের মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ