শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

বেগম রোকেয়া পদক এর জন্য মনোনীত হওয়ায় চবি উপাচার্যকে বেরোবি ভাইস-চ্যান্সেলরের অভিনন্দন

পাঠক প্রিয়

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ বছর চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার ‘বেগম রোকেয়া পদক-২০২০’-এর জন্য মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এক অভিনন্দন বার্তায় বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, (চবি) উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার নারীর আর্থসামাজিক উন্নয়নের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেতে যা”েছন। তাঁর এই অর্জন দেশের এগিয়ে চলা নারী সমাজের পাশাপাশি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় পরিবারও অত্যন্ত আনন্দিত। উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর ৯ ডিসেম্বর দেশব্যাপী ‘বেগম রোকেয়া দিবস’ উদ্ধসঢ়;যাপন করা হয়। এই দিন ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়। বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়, রংপুর কর্তৃপক্ষও নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ৯ ডিসেম্বর নানা আয়োজনে ‘বেগম রোকেয়া দিবস’ পালন করে থাকে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ