শনিবার, আগস্ট ২৯, ২০২৬

বৃহস্পতিবার থেকেই  নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন সাকিব আল হাসান

পাঠক প্রিয়

ভক্তদের আক্ষেপ-অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আর মাত্র একদিন! বৃহস্পতিবার থেকেই আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আকসুকে না জানানোয় গত বছরের ২৯ অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। মূল শাস্তি ছিল দুই বছরের নিষেধাজ্ঞা, তবে এক বছরের নিষেধাজ্ঞা ছিল স্থগিত।

নিষিদ্ধ হওয়ার পর কয়েক মাস দেশেই ছিলেন সাকিব। এরপর শুরু হয় করোনার আগ্রাসন। সাকিব চলে যান যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে। তার দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখে গত এপ্রিলে। তাদের সাথে সাড়ে পাঁচ মাস কাটিয়ে তিনি দেশে ফেরেন গত ২ সেপ্টেম্বর। শুরু হয় মাঠে ফেরার প্রস্তুতি পর্ব। বিকেএসপিতে চলে সাকিবের একাকী অনুশীলন।

সবার প্রত্যাশা ছিল বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিব ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু হয়নি। স্থগিত হয়ে যায় লঙ্কা সফর। ফলে ১ অক্টোবর তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান। সেখানে অবশ্য অনুশীলন চালিয়ে গেছেন।

বৃহস্পতিবার থেকে মুক্ত সাকিব। নভেম্বরে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই নতুন পথচলা শুরু হবে তার। কয়েকদিন আগে এমনটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সাকিবের ফেরা নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো। নভেম্বরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা।

সাকিবের নিষেধাজ্ঞার সাথে করোনার নামটিও জড়িয়ে আছে। এই ভাইরাসের কারণে গোটা বিশ্বই থমকে গেছে। ফলে দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের কার্যক্রমও বন্ধ ছিল। সাকিবের নিষেধাজ্ঞার এই সময়টায় এক পঞ্জিকাবর্ষে নিজেদের সবচেয়ে বেশি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্ট ছিল সূচিতে।

কিন্তু করোনাভাইরাসের কারণে গত মার্চের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। সেই হিসাবে সাকিব মিস করেছেন হাতে গোনা কয়েকটি ম্যাচ।

এবার মুক্ত আলোয় আসার অপেক্ষায় সাকিব। ভক্তদের জন্য তো বটেই, সাকিবের ফেরা বাংলাদেশের ক্রিকেটের জন্যও বড় সুখবর।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ