শুক্রবার, মার্চ ৬, ২০২৬

প্রধানমন্ত্রীর প্যারিস সফরের সম্ভাবনা

পাঠক প্রিয়

মাস্তুল ফাউন্ডেশন রমজানে বিতরণ করবে ১০ লক্ষ রোজাদারের ইফতার

বিজ্ঞাপন বার্তা ঢাকা: পবিত্র রমজান উপলক্ষে মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আবারও বৃহৎ পরিসরে ইফতার আয়োজন করতে যাচ্ছে মাস্তুল...

প্রকল্পের তহবিল ট্রেজারি বিলে, কর্মকর্তাদের সুইস ভ্রমণ অনিশ্চিত

অনলাইন ডেস্ক ঢাকা: ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (SME) জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের “সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট...

স্বাধীন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক রূপ দিতে পথনকশা তৈরির কাজ চলছে: তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম  স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির...

প্রবাসে পহেলা বৈশাখ: অস্ট্রেলিয়ায় যাচ্ছে শিরোনামহীন

 অনলাইন ডেস্ক বাংলা নববর্ষকে ঘিরে আবারও বিদেশ সফরে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। এবারের গন্তব্য অস্ট্রেলিয়া। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হতে...

নিউজিল্যান্ডের বিধ্বংসী জয়, ফিন অ্যালেনের ইতিহাসগড়া সেঞ্চুরি ফাইনালের টিকেট নিশ্চিত করল

অনলাইন ডেস্ক কলকাতা: বুধবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে...

ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই আজ বলেছেন যে, বাংলাদেশ বিমানের কাছে উড়োজাহাজ বিক্রির বিষয়ে এবং বাংলাদেশের জন্য নিজস্ব সার্বভৌম পৃথিবী-পর্যবেক্ষন স্যাটেলাইট প্রদানের জন্য এয়ারবাস চুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরের সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রদূত তার বাসভবনে সাংবাদিকদের বলেছেন, “প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) আসন্ন সফর প্যারিসে হবে। তারিখ এখনও নিশ্চিত করা হয়নি “।
ফরাসি রাষ্ট্রদূত বলেন, বর্তমানে এয়ারবাস দুটি ভিন্ন ক্ষেত্রে আলোচনা চালিয়ে যাচ্ছে। একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে বিমান বিক্রি করার জন্য এবং অন্যটি স্যাটেলাইট সিস্টেম সরবরাহ করা যা বাংলাদেশ অর্জন করতে চায়।
তিনি বলেন, “উভয় আলোচনাই ভাল চলছে এবং আমরা আশা করি যে, শীঘ্রই চূড়ান্তকরণ ও ক্রয়ে চুক্তি স্বাক্ষরিত হবে”।
এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফরের সময় চুক্তিগুলো সই হতে পারে।
ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, প্যারিস মহাকাশ সংযোগ, প্রতিরক্ষা, ডিজিটাল ও সাইবার এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলোর ওপর জোর দিয়েছে।
ফরাসি ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির বিষয়ে, মাসদুপুই বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এবং সবার জন্য অভিন্ন সমৃদ্ধির সাথে “মুক্ত, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক” ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয়ে ঢাকা ও প্যারিস একই অবস্থানে রয়েছে।
তিনি বলেন, “আমাদের ইন্দো-প্যাসিফিক ভিশন বাস্তবায়নে বাংলাদেশ অবশ্যই ফ্রান্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। আপনার দেশের অবস্থানের কারণে, আপনাদের গুরুত্বের কারণে, জনসংখ্যার পরিপ্রেক্ষিতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিপ্রেক্ষিতে এই রূপরেখা দেয়া হচ্ছে।”
তিনি বলেন, ঢাকা ও প্যারিস একে অপরের সমস্যাগুলো ভালোভাবে বোঝে বলে একে অপরকে সমর্থন দেয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, “বিশ্বের অর্থনীতিতে, বিশ্বের মানবিক গতিশীলতায় এবং সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে এই অঞ্চলের ক্রমবর্ধমান গুরুত্বকে স্বীকৃতি দিয়ে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি একটি অত্যন্ত সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি।
তিনি বলেন, প্যারিস মনে করে এই অঞ্চলের সকলের সাথে সংলাপ ও সহযোগিতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।
এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে বাংলাদেশের উত্তরণ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এই উত্তরণের পথে রপ্তানি বাস্কেটকে বহুমুখী করা এবং শ্রম পরিস্থিতির উন্নতি ঢাকার জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্যারিস ও ঢাকা জ্বালানি, খাদ্য, জাহাজ নির্মাণ ও প্রকৌশলের মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশী ও ফরাসি কোম্পানিগুলোর আগ্রহ লক্ষ্য করছে।
তিনি বলেন, “আমরা ফ্রান্সে ফার্মা বা আরএমজি, খুচরা পণ্য এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশী কোম্পানির সম্ভাব্য বিনিয়োগের খোঁজ শুরু করেছি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, তার দেশ আত্মবিশ্বাসী যে, বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ও বাইরে নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেবে।
আন্তর্জাতিক ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফ্রান্সের ভূমিকা নিয়ে ব্যাপক তথ্যের হেরফের হয়েছে।
মাসদুপুই বলেন, তিনি লক্ষ্য করেছেন কিছু বাংলাদেশী ইউটিউব চ্যানেল এবং অনলাইন মিডিয়া কিছু ভিডিও আপলোড করেছে যাতে বাংলাদেশীদের বোঝানো হয়েছে যে, ইউক্রেনে ফ্রান্সের সৈন্য রয়েছে, কিছু রেজিমেন্ট, ইউনিট বা ব্যাটালিয়নের নির্দিষ্ট নাম উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, এটি একমাত্র দেশ নয় যেখানে এমনটি ঘটছে, তবে এটি কেবল দেখাচ্ছে যে, বর্তমান রাশিয়ার দৃষ্টিতে বাংলাদেশ তাদের টার্গেট দেশগুলির মধ্যে একটি।”
তিনি দাবি করেন যে, ফ্রান্সকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে রাশিয়া থেকে উদ্ভূত তথ্য বিভ্রান্তির প্রচারণার সম্মুখীন হয়েছে ফ্রান্স।
গাজা ইস্যুতে ফরাসি রাষ্ট্রদূত বলেন, প্যারিস যুদ্ধবিরতির পক্ষে এবং দেখতে চায় যে, ইসরায়েল মানবিক আন্তর্জাতিক আইনকে সম্মান করছে।
তিনি বলেন, তারা ইসরাইল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থান দেখতে চায়।

-বাসস

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

ইরানের আইসিবিএম কর্মসূচিতে উত্তর কোরিয়ার প্রযুক্তি সহায়তা

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ও প্রতিরক্ষা বিশ্লেষক Bruce E. Bechtol Jr. দাবি...

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে, তেমনি সৃষ্টি করেছে গভীর সংকট।...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

অন্তর্বর্তী সরকারের আরও ৪ সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাব তলব

অনলাইন ডেস্ক অন্তর্বর্তী সরকারের আরও চার সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের ব্যাংক হিসাব থেকে কোনো অস্বাভাবিক লেনদেন...