রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসলেন বাদী

পাঠক প্রিয়

চট্টগ্রামে ৬ পুলিশসহ ৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে বাদী নুরুল আবছারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি করেন সংস্থার উপসহকারী পরিচালক নুরুল ইসলাম। আসামি নুরুল আবছার পতেঙ্গা থানার কোনার দোকান এলাকার বদিউল আলমের ছেলে।

দুদক সূত্র জানায়, ২০১৯ সালের ২৫ মার্চ মহানগর দায়রা জজ আদালতে নালিশি মামলাটি করেন নুরুল আবছার। ৩০ লাখ টাকা ঘুষ না দেয়ায় মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ করেছিলেন তিনি। মামলায় আসামি করা হয়েছিল পতেঙ্গা থানার সাবেক ওসি আবুল কাসেম ভূঁইয়া, এসআই তরুণ কান্তি শর্মা, এসআই প্রণয় প্রকাশ, এসআই আবদুল মোমিন, এএসআই মো. কামরুজ্জামান, মিহির কান্তি, সোর্স মো. ইলিয়াছ, মো. জসিম ও নুরুল হুদাকে।

নুরুল আবছার তার মামলায় উল্লেখ করেছিলেন, ২০১৮ সালের ১ জুন তাকে পতেঙ্গা থানায় ডেকে নিয়ে যাওয়া হয়। বাধ্য হয়ে নিজেকে ছাড়াতে ১৫ লাখ টাকা এসআই আবদুল মোমিন ও এএসআই কামরুজ্জামানের হাতে তুলে দেন। আরও ১৫ লাখ টাকা না দেয়ায় তিনদিন দুই রাত আবছারকে থানায় আটকে রাখা হয়। এরপর ৪০ বোতল মদ উদ্ধার দেখিয়ে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে অভিযোগটি তদন্ত করতে নেমে ঘটনার সত্যতা পায়নি দুদক। অভিযোগটি ভিত্তিহীন ও কাল্পনিক সাজানো ঘটনা উল্লেখ করে ৩০ জানুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে দুদক। ২৫ মার্চ চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন মহানগর সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান।

মিথ্যা মামলা করায় অভিযোগকারী নুরুল আবছারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৮ (গ) ধারায় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় দুদক। দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু যুগান্তরকে বলেন, পুলিশের বিরদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা করায় নুরুল আবছার নামে একজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

সুত্র: যুগান্তর।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ