শনিবার, মে ২, ২০২৬

নবকুমার ইনস্টিটিউশনের ১০ তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

পাঠক প্রিয়

আজ মঙ্গলবার বকশিবাজার অবস্থিত উনসত্তরের গণ-অভ্যুত্থানে শহিদ মতিউরের স্মৃতি বিজরিত শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজের আধুনিক সুবিধা সম্বলিত ১০ তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম, এম পি।

কামরুল ইসলাম, এম পি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার হলো শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মনোন্নয়নের জন্য বর্তমান সরকার সব ধরণের পদক্ষেপ গ্রহণ করছেন। শিক্ষা বান্ধব বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলেই বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই প্রদান এবং নতুন শিক্ষা ভবন নির্মিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন, যার আর কোথায়ও নেই।জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা উন্নয়নকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম কে কেউ কখনো দমিয়ে রাখতে পারেনি পারবেও না সরকারের প্রদত্ত এ সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার মান উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল মান্নান ভূঁইয়া, এস ইউ পি (অব.) নতুন অবকাঠামো নির্মাণে এলাকাবাসীর সহযোগিতা কামণা করেন। তিনি উল্লেখ করেন যে, আপনার প্রতিষ্ঠান আপনাদেরকেই দেখে রাখতে হবে আপনাদের সহযোগিতা পেলে নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডি সদস্য সিনিয়র ফটো সাংবাদিক মঈন উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মোহাম্মদ মনজুর মোর্শেদ,সহকারী প্রধান শিক্ষক নাফিসা খাতুন, সিনিয়র শিক্ষকগণ, স্থানীয় এলাকার নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ