শুক্রবার, মার্চ ৬, ২০২৬

দিন দুপুরে  ব্যাংকে ডাকাতি

পাঠক প্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার...

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

অনলাইন ডেস্ক ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের বেসরকারি টেলিভিশন...

৫ রানের জয়, তবু বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের; সেমিতে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক ৬৫ রানের বড় ব্যবধানে জিতলেই কেবল সেমিফাইনালের পথ খুলত—সমীকরণটা পরিষ্কারভাবেই জানা ছিল পাকিস্তানের। সেই লক্ষ্যেই পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে...

ইরানের চতুর্মুখী হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টা আঘাত; সংঘাত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে

বিডিরিপোর্টস ডেস্ক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধের পঞ্চম দিনে ইরান একযোগে ইসরায়েল, সৌদি আরব,...

ইরান যুদ্ধ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে খারিজ

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump–এর ইরানসংক্রান্ত সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি। ভোটাভুটিতে প্রস্তাবটি ৪৭–৫৩...

দিন দুপুরে মোটরসাইকেলে এসে হেলমেট পরিহিত তিনজন ডাকাত গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে প্রায় লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে ।ঘটনা ঘটে চুয়াডাঙ্গার  জীবননগর  উপজেলার  উথলী সোনালী ব্যাংক  শাখায় ।

রবিবার দুপুরে একটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটিতে অবস্থান নিয়ে খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।

উথলী সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, ব্যাংকটি উপজেলার উথলী ইউনিয়নের উথলী বাজারে অবস্থিত। দুপুরে বাজারটি জনশূন্য হয়ে পড়ে। এ সময় ব্যাংকে কোনো গ্রাহক থাকে না। বিরতির ফাঁকে ব্যাংকের স্টাফরা নামাজ ও লাঞ্চসহ ক্যাশিয়াররা ক্যাশ মিলানোর কাজে ব্যস্ত থাকেন। দুপুর ১টার দিকে গ্রাহক সেজে তিনজন ডাকাত ব্যাংকে প্রবেশ করে। ডাকাত সদস্যদের মাথায় হেলমেট পরা ছিল। ব্যাংকে প্রবেশ করে প্রথমে তারা ব্যাংকের গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ব্যাংকের প্রবেশদ্বার বন্ধ করে দেয়। ডাকাতদল অস্ত্রের মুখে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে প্রায় ৯ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। পুলিশ ব্যাংকের ভেতর হতে একটি কার্তুজ উদ্ধার করেছে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, এএসপি (সার্কেল) আবু রাসেল, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, ইউএনও এসএম মুনিম লিংকন ও ওসি সাইফুল ইসলামসহ প্রশাসন, পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটি পরিদর্শন করেছেন।

ব্যাংকের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক জানান, ঠিক কত টাকা লুট হয়েছে তা সঠিকভাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, এটি একটি ছিনতাইয়ের ঘটনা। পাঁচজনের অধিক হলে ডাকাতি এবং তিনজনের মধ্যে হলে ছিনতাই হিসেবে ধরা হয়। সে হিসেবে এটি ছিনতাইয়ের ঘটনা বলে মনো করা হচ্ছে।

সূএ: ইত্তেফাক

 

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

মন্দানা করিমি বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান

অনলাইন ডেস্ক তেহরান/মুম্বাই, ৩ মার্চ ২০২৬ – গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের...

একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের কান্না কি কেউ শুনতে পায়?

বিশেষ প্রতিনিধি ঢাকা, ৪ মার্চ ২০২৬ – দেশের পাঁচটি ইসলামী ব্যাংকের একীকরণ করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়ার মধ্যে গ্রাহকরা গভীর উদ্বেগ ও অসহায়তায় ভুগছেন।...

স্বাধীন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক রূপ দিতে পথনকশা তৈরির কাজ চলছে: তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম  স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সাংবাদিক...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...