সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

ট্রেনের প্রায় ২০ শতাংশ টিকিট থাকছে অবিক্রীত

পাঠক প্রিয়

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ৪-৪ গোলে ড্র

অনলাইন ডেস্ক থাইল্যান্ড, ব্যাংকক: সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই ৪-৪ গোলে ড্রয়ে...

ইনফান্তিনোর আশাবাদে উজ্জ্বল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন

অনলাইন ডেস্ক আর মাত্র ছয় মাস। পুরো বিশ্বের মতো বাংলাদেশও ধীরে ধীরে ঢুকে পড়ছে বিশ্বকাপ জ্বরে। বরাবরের মতোই ফুটবলভক্তরা ভাগ...

গ্যাস নেই, চুলার বদলে চুলা—চরম ভোগান্তিতে ঢাকাবাসী

ইব্রাহিম খলিল বাদল রাজধানী ঢাকায় তীব্র গ্যাসসংকট এখন কেবল রান্নাঘরের সমস্যা নয়—এটি হয়ে উঠেছে নগর জীবনের সার্বিক সংকট। আবাসিক গ্রাহকদের...

আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ। প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৬০০ ডলারের মাইলফলক অতিক্রম...

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় ওয়েবসাইটে প্রকাশ

অনলাইন ডেস্ক জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দণ্ড...

অনলাইনের পাশাপাশি কাউন্টারেও ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার সব কাউন্টার থেকে ২১ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। তবে ওই দিনের আগে যাত্রার টিকিট কিনতে এসে অনেক যাত্রী ফেরত গেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তঃনগর ট্রেনের ২৫ শতাংশ অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে কাউন্টারে। আর মেইল ও লোকাল ট্রেনের ৫০ শতাংশ টিকিট চলতি কাউন্টারেই পাওয়া যাচ্ছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ১৫ থেকে ২০ শতাংশ টিকিট অবিক্রীতই থেকে যাচ্ছে।

শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, কাউন্টারে যাত্রীদের ভিড় তেমন ছিল না। যারা এসেছেন, তারা আগামী দুই-তিন বা চারদিন পরের টিকিট নিতে এসেছেন। তারা কাঙ্ক্ষিত যাত্রার টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, এসব দিনের টিকিট যে পাওয়া যাবে না তা কর্তৃপক্ষের আগেই জানানো উচিত ছিল। এ ছাড়া এদিন দেখা গেছে, লোকাল ও কমিউটার ট্রেনে সব ধরনের স্ট্যান্ডিং টিকিট ইস্যু বন্ধ রয়েছে। টিকিট ও মাস্ক ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেয়া হচ্ছে না।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার যুগান্তরকে বলেন, আমরা প্রথম দিন ২১ সেপ্টেম্বরের টিকিট বিক্রি করেছি। কাল (আজ) ২২ সেপ্টেম্বরের টিকিট বিক্রি করব। যাত্রীদের ভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, অনেকে এসেছেন আন্তঃনগর ট্রেনের চলতি টিকিট বা ২০ তারিখের আগের টিকিট কাটার জন্য। ২০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনেই কাটতে হবে। তবে লোকাল-মেইল ও কমিউটার ট্রেনের ৫০ শতাংশ অর্থাৎ ছাড়কৃত সব টিকিটই কাউন্টার থেকে দেয়া হচ্ছে। মাসুদ আরও বলেন, কমলাপুর স্টেশনে প্রতিদিন ৩৬টি আন্তঃনগর ও ২০টি লোকাল মেইল ও কমিউটার ট্রেন আসছে এবং ছেড়ে যাচ্ছে। এসব ট্রেনের কিছু টিকিট অবিক্রীতও থাকছে।

টিকিট অবিক্রীত থাকছে অথচ যাত্রীরা বলছেন পাওয়া যাচ্ছে না- এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, অধিকাংশ যাত্রী কেবিন ও এসি চেয়ারের টিকিট খোঁজেন। না পেয়ে কেউ নন-এসি চেয়ারের টিকিটও নেন। কিন্ত সাধারণ সিটের টিকিট কেউ অনলাইন বা কাউন্টারে খোঁজ করেন না। এসব টিকিট অবিক্রীত থেকে যায়। এছাড়া নন এসি চেয়ারেরও কিছু টিকিট অবিক্রীত থাকছে।

সূত্রমতে, করোনাকালে (শনিবার পর্যন্ত) সারা দেশে ১০২টি আন্তঃনগর ও ৬০টি মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করছে। ১৬ সেপ্টেম্বর আরও ২৮ জোড়া মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চালু করা হবে। চলমান আন্তঃনগর ট্রেনগুলোয় মোট ৩৭ হাজার টিকিট (৫০ শতাংশ হারে) বিক্রি হচ্ছে। কমলাপুর স্টেশন থেকে চলা ৩৬টি আন্তঃনগর ট্রেনের ২৫ শতাংশ হারে ৬ হাজার ৫১৬টি টিকিট কাউন্টার থেকে বিক্রি হবে।

ঢাকা-চট্টগ্রাম রেলপথে সবচেয়ে আরামদায়ক ট্রেন সুবর্ণ এক্সপ্রেস। এ ট্রেনেও টিকিট অবিক্রীত থাকছে। ট্রেনটিতে মোট ৪৫৮টি সিট। এক সপ্তাহে কোনো দিনই শতভাগ টিকিট বিক্রি হয়নি। শনিবার ৪১৩টি, রোববার (১১ সেপ্টেম্বর) ৩৯৬টি, ১০ সেপ্টেম্বর ৩৪৫টি, ৯ সেপ্টেম্বর ৩৪০টি, ৮ সেপ্টেম্বর ৪৫১টি, ৬ সেপ্টেম্বর ৪১৭টি, ৫ সেপ্টেম্বর ৪০৮টি এবং ৪ সেপ্টেম্বর ৪১৯টি টিকিট বিক্রি হয়েছে। অন্য ট্রেনগুলোর চিত্রও একই।

চলমান ৬০টি মেইল, লোকাল ও কমিউটার ট্রেনে ৫০ শতাংশ হারে প্রায় ৯ হাজার টিকিট বরাদ্দ রয়েছে। গড়ে একটি ট্রেনে সাধারণ সময়ে ৩০০ আসন থাকে। করোনাকালে ১৫০টি বিক্রি হচ্ছে। আরও ২৮ জোড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চালু হলে এ সংখ্যা বাড়বে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী যুগান্তরকে বলেন, যাত্রীদের বলা উচিত- এসি-কেবিনের টিকিট পাচ্ছেন না, সাধারণ টিকিট তো অবিক্রীত থেকেই যাচ্ছে। তিনি বলেন, অনলাইনে বিক্রি না হওয়া টিকিট পাঁচদিন পর অর্থাৎ যাত্রার পাঁচদিন আগে থেকে কাউন্টারে চলে যায়। যাত্রীরা তাই ওই সময়ে কাউন্টার থেকেই টিকিট কাটতে পারবেন। অনলাইন তো আছেই। আন্তঃনগর ট্রেনের টিকিট সব সময়ই ১০ দিন আগে ছাড়া হয়।

চট্টগ্রাম বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ আনসার আলী জানান, শনিবার থেকে চট্টগ্রামের সঙ্গে চলাচলরত ১০ জোড়া আন্তঃনগর ট্রেনের টিকিট কাউন্টারে বিক্রি শুরু হয়েছে। ২৫ শতাংশ টিকিট কাউন্টার থেকে দেয়া হচ্ছে। প্রথম দিন স্টেশনে আসা সব যাত্রী টিকিট কাটতে পেরেছেন। লোকাল-মেইল ও কমিউটার ট্রেনের ৫০ শতাংশ চলতি টিকিট কাউন্টার থেকে দেয়া হচ্ছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে টিকিট বিক্রি করছি।

সিলেট ব্যুরো জানায়, শনিবার সকাল ৮টা থেকে সিলেট রেলওয়ে স্টেশন কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান জানান, নির্দেশ অনুযায়ী আমরা ২৫ শতাংশ টিকিট বিক্রি করছি। আন্তঃনগর ট্রেনের সঙ্গে লোকাল মেইল ও কমিউটার ট্রেনের টিকিটও বিক্রি হচ্ছে।

সুত্রঃ যুগান্তর।

সর্বশেষ সংবাদ

বিএনপির মিন্টুর প্রার্থীতা বহাল, ফেনী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত

অনলাইন ডেস্ক ফেনী-৩ আসনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর প্রার্থীতা বহাল থাকল। নির্বাচন কমিশন (ইসি) রবিবার আগারগাঁওয়ের কমিশনের...

আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে ক্রেডিট হবে: নাগরিকদের জন্য রিটার্ন দাখিল আরও সহজ

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ থেকে আমদানি পর্যায়ে করদাতা কর্তৃক পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তাদের ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার কার্যক্রম চালু...

রবি আজিয়াটা পিএলসি’র সাথে পাবজি মোবাইল রাইজিং স্টারে অংশীদারিত্ব: গেমারদের জন্য উন্নতমানের ইন্টারনেট নিশ্চিত

কর্পোরেট ডেস্ক দেশের গেমিং জগতে সক্রিয় ভূমিকা নেওয়ার লক্ষ্যে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট...

৩০ বছর কারাগারে, অবশেষে মুক্তি পেলেন রাহেলা বেগম

নওগাঁ প্রতিনিধি নওগাঁ: ১৯৯৮ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ৩০ বছরের বেশি সময় ধরে জেলে বন্দি ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার দিঘা গ্রামের রাহেলা বেগম...

আপিল শুনানি শেষ দিনে ২৩টি মনোনয়নপত্র আপিল মঞ্জুর

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের শুনানি শেষ...

জনপ্রিয় সংবাদ

নাগাল্যান্ডের গ্রামে দোকান চলে দোকানদার ছাড়াই

অনলাইন ডেস্ক  নাগাল্যান্ডের পাহাড়ঘেরা খোনোমা গ্রাম ভারতের অন্যতম অনন্য উদাহরণ, যেখানে সামাজিক আস্থা, সততা এবং পরিবেশ সংরক্ষণ একত্রে ধারা হয়ে আছে। শহরের কোলাহল ও আধুনিক...

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

অনলাইন ডেস্ক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (আজ) বেলা ১১টায় রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকায় অবস্থিত...

বহু মা অশ্রুনয়নে প্রতীক্ষায় আছেন, হারানো সন্তান আবার ‘মা’ বলে ডাকবে : তারেক রহমান

ইসতিয়াক মাহমুদ মানিক ঢাকা, ১৭ জানুয়ারি: বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, “বহু সন্তান আজও অপেক্ষায় আছে; তাদের গুম হয়ে যাওয়া বাবা একদিন ফিরে এসে দরজায়...

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে নেতানিয়াহুর অনুরোধ

অনলাইন ডেস্ক ইরানে সামরিক হামলা না চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের সম্ভাব্য...